কওমী মাদ্রাসা সরকারের আওতায় নিলে কঠোর অন্দোলন

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:১১
দেশের কওমী মাদ্রাসাগুলো সরকারের আওতায় নিতে সংসদে কোন ধরনের বিল পাস হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা কমিটির আহবায়ক মাওলানা আবদুল আউয়াল। গতকাল শুক্রবার দুপুরে শহরের ডিআইটি রেলওয়ে কলোনী জামে মসজিদে জুমআর নামাজের বয়ানে তিনি বলেন, কওমী মাদ্রাসাগুলো যদি সরকার তাদের আওতায় নিয়ে নেয় তাহলে এসব মাদ্রাসা সরকারের তল্পিবাহক হয়ে যাবে। এটা হলে জেলার আলেম ওলামারা আর হাত গুটিয়ে বসে থাকবে না। এমন কঠোর আন্দোলন গড়ে তোলা হবে; যা সরকার বাহাদুর কল্পনা করতে পারবে না। তিনি আরো বলেন, জেলার আলেম ওলামারা সরকারের কোন রক্তচক্ষুকে ভয় পায় না। তারা শহীদ হতে প্রস্তুত। এ সময় মসজিদে নামাজ পড়তে আসা কয়েক হাজার মুসল্লী তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।