গতকাল শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম ও কোস্ট স্টেশন কুতুবদিয়ার সমন্বয়ে একটি বিশেষ দল চট্টগ্রামের বাঁশখালী থানাধীন চানুয়া ইউনিয়নের কদুবখালী এলাকায় অভিযান চালিয়ে বাইশ্যা ডাকাত ও রহিমা বাহিনীর ১৬ জলদস্যুকে গ্রেফতার করেছে। গত ১ এপ্রিল বাঁশখালীর অদূরে সমুদ্রে দুর্ধর্ষ ডাকাতি ও ৩১ জেলেকে মেরে হাত-পা বেঁধে পানিতে ফেলে দেয়ার ঘটনার সাথে জড়িত প্রধান আসামি বাইশ্যা ডাকাতের বোন রহিমা বাহিনীর প্রধান রহিমা এবং তাহার সহযোগীদের অস্ত্রসহ গ্রেফতার করা হয়। অভিযানকালে ডাকাত দলের সাথে কোস্টগার্ডের গুলি বিনিময় হয়। গোলাগুলির একপর্যায়ে কোস্টগার্ড ১৬ জলদস্যুকে গ্রেফতার করে। ঘটনাস্থল থেকে ২টি আগ্নেয়াস্ত্র ও ৯টি রামদা উদ্ধার করা হয়েছে।-প্রেস বিজ্ঞপ্তি
