বালিয়াকান্দির নিখোঁজ ব্যবসায়ীর লাশ ফরিদপুরে উদ্ধার

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:১২
জেলার বালিয়াকান্দি সদর ইউনিয়নের ভীমনগর গ্রামের পুরাতন মেশিন ব্যবসায়ী আনোয়ার হোসেন বিশ্বাসের (৩৫) লাশ ফরিদপুরের মধুখালী উপজেলার মধুমতি নদী থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার ৫ দিন পর গত বৃহস্পতিবার রাতে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত আনোয়ার বালিয়াকান্দি ইউনিয়নের ভীমনগর গ্রামের বাসিন্দা।