কক্সবাজারে আজ শেষ হচ্ছে আন্তর্জাতিক মুক্ত সফটওয়্যার মেলা

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৩
জেলায় দুই দিনব্যাপী আন্তর্জাতিক মুক্ত সফটওয়ার মেলা আজ শনিবার শেষ হচ্ছে। কক্সবাজার শহরের মোটেল রোডের ‘সানি বিচ ইন্টারন্যাশনাল স্কুল’ ক্যাম্পাসে গতকাল শুক্রবার মেলার উদ্বোধন হয়। ঢাকার বাইরে এবারই প্রথম কক্সবাজারে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলা সূত্রে জানা যায়, সকাল ৯-৪টা পর্যন্ত সর্বসাধারণের জন্য এ মেলা উন্মুক্ত থাকবে। ফ্রি সফটওয়ার সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতেই কক্সবাজার অনলাইন প্রফেশনাল কমিউনিটি ও কক্সবাজার ইংলিশ ক্লাবের সহযোগিতায় ‘মুক্ত সফটওয়ার ফাউন্ডেশন’ এই মেলার আয়োজন করছে। দেশের শীর্ষস্থানীয় মুক্ত সফটওয়ার প্রতিষ্ঠানগুলো এতে অংশ নিয়েছে। এছাড়া মেলায় মুক্ত সফটওয়ারও বিতরণ করা হচ্ছে।