২৯ সেপ্টেম্বর, ২০১৩ খ্রিস্টাব্দ, রবিবার
আজ ১৪ আশ্বিন ১৪২০ বঙ্গাব্দ এবং ২২ জিলক্বদ, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৫৯ মিনিটে এবং সূর্যাস্ত ৫-৫৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ২। আপনার উপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও শুক্র। আপনার শুভসংখ্যা ২ ও ৬। শুভবার শুক্র ও সোমবার। শুভরত্ন :হীরা ও মুক্তা।
প্রকৃতিগতভাবে আপনি:অমায়িক, বিনয়ী, মিশুক ও নিবেদিতপ্রাণ। কৌশলী ও ডিপ্লোম্যাসীতে আপনি দক্ষ। অন্যদের সহজেই প্রভাবিত ও উদ্বুদ্ধ করতে পারেন। দ্রুত চিন্তা করতে পারেন। যে কোন পরিস্থিতি অনায়াসে উপলব্ধি করতে পারেন। অল্প সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। ভাবাবেগজনিত প্রতিক্রিয়ায় আপনি কম ভোগেন। কি করতে পারলেন না তা নিয়ে দুশ্চিন্তা না করে কি করা যায় তা আপনি চিন্তা করেন। উদ্যোগী হলে আপনার সাফল্যের পথ কেউ রুদ্ধ করতে পারবে না ।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: রবার্ট ক্লাইভ, ডক্টর জে বি রাইন, বিজ্ঞানী এনরিকো ফেরমী, ক্রিকেটার আয়ান চ্যাপেল, সেনানায়ক হোরাসিও নেলসন, নবীনা।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল\ ব্যবসায়িক বিষয়াদিতে সতর্কতা অবলম্বন করুন। অভিজ্ঞতা নেই এমন ব্যবসায় না জড়ালেই ভালো করবেন। নতুন বিনিয়োগে সতর্ক থাকুন। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। সন্তানের কোনো বিষয়ে দুশ্চিন্তা দেখা দিতে পারে। রোমান্স শুভ নয়।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে\ পানি বা আগুন থেকে বিপদ হতে পারে। এসব থেকে দূরে থাকার চেষ্টা করুন। বেশি উদারতা দেখাতে যাবেন। কেউ আজ আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। পাওনা আদায় বিলম্বিত হওয়ার সম্ভাবনা আছে। যোগাযোগ শুভ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ আর্থিক দিক কিছুটা ভালো যাবে। আর্থিক দুশ্চিন্তা থেকে যাবে। শরীর খুব একটা ভালো যাবে না। ঠাণ্ডা অথবা টনসিলাইটিস এ ভুগতে পারেন। অপরিচিত লোকের দেয়া কিছু খাবেন না। অচেনা লোকের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ বিদ্যার্থীদেরকে পড়াশোনায় অধিকতর মনোযোগী হতে হবে। রোমান্টিক বিষয়াদিকে সতর্কতা অবলম্বন করুন। বিক্রয়-বাণিজ্য লাভ যোগ আছে। যে কোনো সমস্যায় পরিবারের সহযোগিতা পাবেন। মায়ের সহযোগিতা ও আর্শীবাদ কাজকর্মে প্রেরণা যোগাবে। সন্তানের কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। ক্লান্তি ও অবসাদ কাটিয়ে উঠতে পারবেন। আজ মনের লালিত কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। পুরনো কোনো বন্ধুর সাথে হঠাত্ দেখা হতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। রোমান্স ও বিনোদন শুভ।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ তথ্যগত বিভ্রান্তি হতে পারে। হিসেবে গোলমাল হওয়ার আশংকা আছে। মাথা ঠাণ্ডা রেখে কাজ করুন। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ ।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। গৃহে অতিথি সমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়ে প্রতিযোগিতা থাকলেও সাফল্য পাবেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ শরীর ভালো যাবে না। শরীরের দিকে লক্ষ্য রেখে কাজ করুন। কর্মস্থলে বুঝে শুনে সিদ্ধান্ত নিন। আজ কোনো সুযোগ হারাতে পারেন। আর্থিক ভালো যাবে। কাজকর্মে সাফল্য আসতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ অবিবাহিতদের বিয়ের যোগ আছে। অথবা বৈবাহিক ব্যাপারে কোনো প্রস্তাব আসতে পারে। জনসম্পৃক্ত পেশায় সুযোগ ও সাফল্য পেতে পারেন। জনসংযোগে সুফল পাবেন। ব্যস্ততা বৃদ্ধি পাবে। দূরের যাত্রা শুভ। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ কাজকর্মের চাপ বেশী থাকবে। আজ সব কাজ শেষ করা সম্ভব নাও হতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। পারিবারিক শান্তি বজায় থাকবে। কোন কারণে দুশ্চিন্তা বৃদ্ধি পাবার আশংকা আছে। আজ কোন ঝুঁকি নেয়া ঠিক হবে না ।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ ব্যবসায়িক দিক ভালো যাবে। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। সময় মত সিদ্ধান্ত নিতে না পারলে সুযোগ হাত ছাড়া হয়ে যেতে পারে। অবিবাহিতদের বিয়ের ব্যাপারে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ চাকরিজীবীদের আজ সতর্ক থাকতে হবে। সহকর্মীদের সহযোগিতা পাওয়া কঠিন হবে। কর্মস্থলে প্রভাবশালী কারো আনুকূল্য পেতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। পুরোন কোন সমস্যার সমাধান হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
