বাংলা
সিএম মিরাজুল ইসলাম
প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
সময় - ২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান - ১০০
[দ্রষ্টব্য: ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
উদ্দীপকটি পড়ে ১, ২, ৩, ৪ নং প্রশ্নের উত্তর দাওঃ
বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ স্বাধীন রাষ্ট্র। এ দেশকে বলা হয় ষড়ঋতু দেশ। এদেশে বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষ মিলেমিশে বাস করে। এদেশে সামপ্রদায়িক সমস্যা নেই। বাঙালি-অবাঙালি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান কোন ভেদাভেদ নেই। ষড়ঋতুর এই বাংলাদেশে প্রকৃতির রূপ বৈচিত্র্যের পরিবর্তন ঘটে স্বাভাবিক নিয়মেই। কিন্তু অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির কারণে বাংলাদেশের সার্বিক জীবনযাত্রার মান ব্যাহত হচ্ছে। বাল্যবিবাহ, অশিক্ষা, কুসংস্কার, দুর্নীতি, অনিয়ম ও সকল সমস্যার মূলে রয়েছে অতিরিক্ত জনসংখ্যা। গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ সবই আজ অতীত ইতিহাস। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে আমাদের বিজয়ের সুনাম বিশ্বজোড়া। কিন্তু স্বাধীনতার স্বপ্ন-আশা আজ ধূলিস্যাত্ হতে বসেছে অতিরিক্ত জনসংখ্যার চাপে। বাংলার অতীত গৌরব আজ হুমকির সম্মুখীন।
১। অনুচ্ছেদটি পড়ে সঠিক উত্তরটি খাতায় লিখঃ ১x৫ = ৫
ক) বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান ব্যাহত হওয়ার প্রধান কারণ কোনটি?
(i) জলবায়ু পরিবর্তন (ii) দ্রুত জনসংখ্যা বৃদ্ধি (iii) শিক্ষার অভাব (iv) অর্থনৈতিক সমস্যা
খ) বাংলাদেশে বর্তমানে ঋতুর সংখ্যা কত?
(i) ৩ (ii) ৫ (iii) ৪ (iv) ৬
গ) কোন বিজয় নিয়ে বাঙালিরা গর্ববোধ করে?
(i) ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ (ii) শিক্ষার হার বৃদ্ধি
(iii) অর্থনৈতিক উন্নয়ন (iv) গণতন্ত্র
ঘ) উপরের অনুচ্ছেদের বিষয়বস্তু কী?
(i) জনসংখ্যা সমস্যা (ii) দুর্নীতি (iii) অশিক্ষা (iv) বাল্যবিবাহ
ঙ) ‘ক্ত’ যুক্ত বর্ণের সঠিক বিশ্লেষণ কোনটি?
(i) ত্ + ক (ii) ক + ঢ (iii) ক + ত (iv) ক্ + ত
২। উপযুক্ত শব্দ ব্যবহার করে শূন্যস্থান পূরণ কর: ১x৫ = ৫
বৈচিত্রের, ধর্মনিরপেক্ষ, জলবায়ু, সামপ্রদায়িক, জনসংখ্যা, দুর্নীতি
ক) সকল সমস্যার মূলে রয়েছে ................. সমস্যা।
খ)...............পরিবর্তন সোনার বাংলার ঐতিহ্য বিনষ্ট করছে।
গ) বাংলাদেশ একটি ........স্বাধীন দেশ।
ঘ) প্রকৃতির রূপ ..................... পরিবর্তন ঘটে স্বাভাবিক নিয়মেই।
ঙ) এদেশে ...................... সমস্যা নেই।
৩।নিচের যুক্তবর্ণগুলি বিভাজন করে লিখে একটি শব্দ ও একটি বাক্য তৈরি কর:
১x৫ = ৫
স্ক, ষ্ঠ, ন্ত, ষ্ট, চ্ছ
৪। নিচের প্রশ্ন ২টির উত্তর দাও (যোগ্যতা ভিত্তিক): ২x৫ = ১০
ক) বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যাগুলি ব্যাখ্যা কর।
খ) সোনার বাংলার ইতিহাস-ঐতিহ্য দিন দিন নষ্ট হচ্ছে কেন? তোমার মতামত লিখ।
উদ্দীপকটি পড়ে ৫,৬,৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাওঃ
বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রাণ বিসর্জন দিয়েছেন অনেকেই। ২৬ মার্চ ১৯৭১ যুদ্ধ শুরু হলে কাঁধে কাঁধ মিলিয়ে সকল শ্রেণির মানুষ প্রতিরোধ গড়ে তুলে। স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছেন নূর মোহাম্মদ শেখ, মুন্সি আবদুর রউফ ও মোস্তফা কামাল, ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর, হামিদুর রহমান, রুহুল আমিন, মতিউর রহমান প্রমুখ। মুক্তিযুদ্ধ শুরু হলে বাংলা দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। যুদ্ধক্ষেত্রে এই শহীদ যোদ্ধাদের বীরত্ব ও আত্মহুতির করুণ দৃশ্য আমাদের সকলের জানা। সরকার বীরের পবিত্র রক্তস্রোত আর মাতার অশ্রুধারায় স্বাধীন জাতি হিসেবে আত্ম প্রকাশ ঘটেছে বাংলাদেশের। দেশের জন্য প্রাণ উত্সর্গ করার দৃঢ় মানসিকতা, সাহস ও দেশপ্রেমের স্বীকৃতি স্বরূপ সরকার সাতজনকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করেছেন।
৫। সঠিক উত্তরটি খাতায় লিখ:১x৫ = ৫
i) উদ্দীপকের চরণগুলো কোন গল্প থেকে নেয়া হয়েছে?
(ক) একজন বীরশ্রেষ্ঠ (খ) বাংলাদেশের মুক্তিযুদ্ধ
(গ) বীরশ্রেষ্ঠদের কাহিনী (ঘ) বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ
ii) আলোচ্য উদ্দীপকে তোমার পাঠ্যবইয়ের কয়জন বীরশ্রেষ্ঠের কথা বলা হয়েছে?
(ক) ৭ জন (খ) ৫ জন (গ) ৩ জন (ঘ) ২ জন
iii) বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কতসালে জন্মগ্রহণ করেন?
(ক) ১০ ডিসেম্বর ১৯৪৬, নড়াইল (খ) ২৬ ফেব্রুয়ারি ১৯৩৬, নড়াইল
(গ) ১ মে ১৯৪৩, ফরিদপুর (ঘ) ১০ জুলাই ১৯৪৩, গাজীপুর
iv) বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কাদের হাতে মৃত্যুবরণ করেন?
(ক) পাকবাহিনী (খ) মুক্তিবাহিনী (গ) রাজাকারবাহিনী (ঘ) বিমানবাহিনী
v) বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আবদুর রউফ কোন বাহিনীতে চাকরি করতেন?
(ক) পুলিশবাহিনী (খ) সেনাবাহিনী (গ) ইপিআর (ঘ) আনসারবাহিনী
নমুনা প্রশ্নের পরবর্তী অংশ আগামীকাল
ইসলাম ও নৈতিক শিক্ষা
আ.জ.ম. সাখাওয়াত্ হোসাইন (নূমান)
সিনিয়র শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ,ঢাকা
প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী, পরীক্ষায় ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ৪০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। মনোযোগ দিয়ে পড়াশোনা করলে ৪০-এ ৪০ পাওয়া সম্ভব। আজ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।
প্রথম অধ্যায়-১
১. সবার আগে আমাদের কোন বিষয়ে জানা প্রয়োজন?
ক) আল্লাহর অস্তিত্ব খ) রাসুলের অস্তিত্ব
গ) কিতাবের অস্তিত্ব ঘ) ফেরেশতার অস্তিত্ব
২. আল্লাহর আদেশ মতো চলার জন্য কোন বিষয়ে জানা থাকতে হবে?
ক) আল্লাহর ক্ষমতা খ) আল্লাহর গুণাবলী
গ) আল্লাহর শক্তি ঘ) আল্লাহর দয়া
৩. সূর্য পৃথিবী থেকে কত গুণ বড়?
ক) ৩ লক্ষ গুণ খ) ৫ লক্ষ গুণ
গ) ১০ লক্ষ গুণ ঘ) ১৩ লক্ষ গুণ
৪. আল্লাহর আইন ও বিধানের জ্ঞান অর্জন করা আমাদের জন্য কী?
ক) ফরয খ) ওয়াজিব গ) সুন্নাত ঘ) নফল
৫. আল্লাহর বিধান বর্ণিত আছে কোন গ্রন্থে?
ক) কুরআন মাজীদ খ) বুখারী শরীফ
গ) মুসলিম শরীফ ঘ) তিরমিযি শরীফ
৬. ইমান অর্থ কী?
ক) আনুগত্য খ) মেনে চলা
গ) ভালো কাজ করা ঘ) বিশ্বাস স্থাপন।
৭. যে ব্যক্তি আল্লাহর একত্ব, তাঁর গুণাবলী ও তাঁর বিধান অন্তর দিয়ে বিশ্বাস করে তাকে কী বলা হয়?
ক) মুমিন খ) মুসলিম
গ) ভালো মানুষ ঘ) পুণ্যবান
৮. কবর, কিয়ামত, হাশর, মিযান, জান্নাত, জাহান্নাম এসবের প্রতি বিশ্বাস স্থাপন করাকে কী বলা হয়?
ক) ইমান খ) পরকাল
গ) নেক আমল ঘ) আমলনামা
৯. মানুষের নিকট যারা আল্লাহর বিধি-বিধান পৌঁছে দিতেন তাদের কী বলা হয়?
ক) ইমাম খ) সাহাবী
গ) নবী-রাসুল ঘ) ফেরেশতা
১০. যে মাধ্যম ব্যবহার করে আল্লাহ নবী-রাসুলগণের নিকট বাণী পাঠাতেন সেটিকে কী বলা হয়?
ক) তাওহীদ খ) ওহী গ) রিসালাত ঘ) আকাইদ
১১. কুরআন মাজীদ কার কিতাব?
ক) আল্লাহর খ) মহানবী (স.) এর
গ) ফেরেশতার ঘ) মানুষের
১২. কিতাব— শব্দের অর্থ কী?
ক) বাণী খ) আদেশ-নিষেধ
গ) বই-গ্রন্থ ঘ) পাপ-পুণ্য
১৩. “রব” শব্দের অর্থ কী?
ক) সৃষ্টিকর্তা খ) পালনকর্তা
গ) ক্ষমাশীল ঘ) পরম করুণাময়
১৪. “রাজ্জাক” শব্দের অর্থ কী?
ক) বিধানদাতা খ) সর্বশক্তিমান
গ) খাদ্যদাতা ঘ) পালনকর্তা
১৫. আল্লাহতায়ালার আনুগত্যের নাম কী?
ক) ইমান খ) ইসলাম গ) আকাইদ ঘ) আখিরাত
১৬. আমরা শ্বাস নেয়ার সময় কোনটি গ্রহণ করি?
ক) অক্সিজেন খ) নাইট্রোজেন
গ) হাইড্রোজেন ঘ) কার্বন-ডাই-অক্সইড
১৭. আমরা শ্বাস ফেলার সময় কোনটি ত্যাগ করি?
ক) অক্সিজেন খ) নাইট্রোজেন
গ) হাইড্রোজেন ঘ) কার্বন-ডাই-অক্সাইড
১৮. খাদ্য তৈরির উপাদান হিসাবে কার্বন-ডাই-অক্সাইডকে গ্রহণ করে কোনটি?
ক) মানুষ খ) গাছ গ) মাছ ঘ) সকল প্রাণী
১৯. কোনটি ছাড়া কোন জীব বাঁচতে পারে না?
ক) নাইট্রোজেন খ) কার্বন-ডাই-অক্সাইড
গ) অক্সিজেন ঘ) হাইড্রোজেন
২০. পানির অপর নাম কী?
ক) তরল খ) শরবত গ) জীবন ঘ) মৃত্যু
২১. মানুষ কার প্ররোচণায় অন্যায় করে?
ক) বন্ধু খ) পিতামাতা গ) আত্মীয় ঘ) শয়তান
২২. আল্লাহ চন্দ্র-সূর্য, পশুপাখি, জীব-জন্তু, আলো-বাতাস, পাহাড়-পর্বত, গাছপালা, সাগর-মহাসাগর, আসমান-জমিন সবকিছু কার কল্যাণের জন্য সৃষ্টি করেছেন?
ক) ফেরেশতা খ) জ্বিন গ) মানুষ ঘ) দরবেশ
২৩. আল আসমাউল হুসনা বলা হয় কাকে?
ক) মানুষের গুণাবলীকে
খ) ফেরেশতার গুণাবলীকে
গ) আল্লাহর গুণবাচক নামসমূহকে
ঘ) নবীগণের গুণাবলীকে
২৪. গাফুরুন শব্দের অর্থ কী?
ক) অতি ক্ষমাশীল খ) অতি দয়ালু
গ) রিযিকদাতা ঘ) সর্বদ্রষ্টা
২৫. খালিক শব্দের অর্থ কী?
ক) পালনকর্তা খ) সৃষ্টিকর্তা
গ) রিযিকদাতা ঘ) দয়ালু
২৬. হালিমুন শব্দের অর্থ কী?
ক) অতি সহনশীল খ) সর্বশ্রোতা
গ) ক্ষমাশীল ঘ) সর্বশক্তিমান
২৭. সামীউন শব্দের অর্থ কী?
ক) অতি সহনশীল খ) সর্বশক্তিমান
গ) অতি ক্ষমাশীল ঘ) সর্বশ্রোতা
২৮. বাসীরুন শব্দের অর্থ কী?
ক) সর্বশক্তিমান খ) সর্বশ্রোতা
গ) সহনশীল ঘ) সর্বদ্রষ্টা
২৯. কাদীরুন শব্দের অর্থ কী?
ক) সর্বশক্তিমান খ) সহনশীল
গ) সর্বশ্রোতা ঘ) সর্বদ্রষ্টা
৩০. আল্লাহর কোন বিষয় গণনা করে শেষ করা যায় না?
ক) বেহেশত-দোযখ খ) আসমান-জমিন
গ) নিয়ামত ঘ) চন্দ্র-সূর্য
উত্তরমালা:
১.ক ২.খ ৩.ঘ ৪.ক ৫.ক ৬.ঘ ৭.ক ৮.ক ৯.গ ১০.খ ১১.ক ১২.গ ১৩.খ ১৪.গ ১৫.খ ১৬.ক ১৭.ঘ ১৮.খ ১৯.গ ২০.গ ২১.ঘ ২২.গ ২৩.গ ২৪.ক ২৫.খ ২৬.ক ২৭.ঘ ২৮.ঘ ২৯.ক ৩০.গ।
