জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার নমুনা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ১৮:০৪
বাংলাদেশ ও বিশ্ব পরিচয় মুহাম্মদ মিজানুর রহমান, সহকারি শিক্ষক,পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় সৃজনশীল নমুনা প্রশ্ন সময়:২ঘণ্টা২০মিনিট পূর্ণমান: ৬০ [ যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও ] ১। অর্থনীতি বিষয়ক এক সেমিনারে বিশ্ব অর্থনীতি নিয়ে বক্তাদের মাঝে আলোচনা হচ্ছে । উক্ত সেমিনারের এক বক্তা ড. মাহবুবুল হক বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ও এশিয়ার প্রধান অর্থনীতির দেশ হিসেবে চীনের আর্বিভাবে বিস্ময় প্রকাশ করেন। তখন অন্য বক্তা ড. ফজলে বারী বলেন, গোটা বিশ্বের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠানগুলো চীনে তাদের শিল্প কারখানা স্থাপন করেছে । তাই তাদের উত্তরোত্তর অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবাক হবার কিছু নেই । তখন পাশ থেকে এক শ্রোতা প্রশ্ন করলো , এক সময় তো আমাদের দেশে ও বহির্বিশ্বের অনেকেই শিল্প কারখানা স্থাপন করেছে । অথচ আমরা উন্নত হয়নি কেন ? জবাবে ড. মাহবুবুল হক বললেন , তারা আমাদের শোষণ করতে শিল্প স্থাপন করেছিল কিন্তু আমাদের উন্নতির জন্য শিল্প স্থাপন করেনি। ক.সুবেদার শায়েস্তা খানের দৈনিক আয় কত টাকা ছিল ? খ. কাদের মাধ্যমে এবং কখন পুজিঁ ও সম্পদ বাংলা থেকে ইংল্যান্ডে পাচার হয়ে যায়? গ.উদ্দীপকে শ্রোতা কাদের বোঝাতে চেয়েছে? ব্যাখ্যা করো। ঘ. চীন উন্নত হতে পেরেছে অথচ বাংলা অঞ্চল উন্নত হতে না পারার অন্তরায়সমূহ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। ২। নিচের ছকটি দেখে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও। ক.বাংলাদেশের আইনসভার নাম কী ? খ.বাংলাদেশের শাসনব্যবস্থা কী ধরনের ? ব্যাখ্যা করো। গ.ছকে ‘A’চিহ্নিত স্থানটি দ্বারা কী বোঝানো হয়েছে ?তোমার পাঠ্যবইয়ের আলোকে এর গঠন প্রণালী বুঝিয়ে বলো। ঘ. ছকে ‘ A’ চিহ্নিত স্থানটি কী কী কাজ সম্পাদন করে তোমার মূলবইয়ের আলোকে বুঝিয়ে বলো। ৩। খানাকুনিয়ারী গ্রামটি শিক্ষাদীক্ষায় অনেক পিছিয়ে। ফলে গ্রামবাসী শিক্ষা -সংস্কৃতিসহ সবদিক থেকে পশ্চাত্পদ । এ গ্রামেরই এক শিক্ষিত, বিত্তবান ও প্রভাবশালী যুবক আবু বকর । সে গ্রামটিকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার জন্য গ্রামে প্রাথমিক বিদ্যালয় , হাইস্কুল ও কলেজ প্রতিষ্ঠা করে । তার এ মহতি প্রচেষ্টায় ধীরে ধীরে এলাকাবাসীর মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ে। মাত্র কয়েক বছরের ব্যবধানে এলাকাবাসী সমাজ সচেতন নাগরিক হিসেবে আত্মপ্রকাশ করে । আবু বকরের অবিরত প্রচেষ্টায় গ্রামবাসী নারীশিক্ষা , মানবাধিকার , মৌলিক অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে। ক.সংস্কৃত কলেজ কত খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠা করা হয়? খ.ভাস্কো ডা-গামা ইতিহাসে বিখ্যাত কেন ? বুঝিয়ে লেখ। গ.উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির আলোকে উনবিংশ শতাব্দীতে বাংলায় কীসের উদ্ভব হয়েছিল ? এ সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো। ঘ.‘ আবু বকরের মতো উন্নয়নকর্মী ও সংস্কারবাদী ব্যক্তিবর্গের কর্মতত্পরতার ফলেই ভারতের স্বাধীনতার পথ সুগম হয়েছে ’ উদ্দীপকের আলোকে উক্তিটির বিশ্লেষণ করো। ৪। আফনান শহরের মধ্য দিয়ে তার বোনের বাসায় যাচ্ছে। হঠাত্ সে টাউন ক্লাবের মাঠে বিশাল এক জনসমাবেশ লক্ষ করলো। সে জানতে পারলো আজকে একটি জাতীয় দিবস । মুহূর্তের মধ্যে তার কানে মাইকে বজ্রকণ্ঠের একটি ভাষণ শুনতে পেলো। ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ ভাষণটি আফনানের মনে দাগ কাটে। সে জানতে আগ্রহী হয় কীসের জন্য এ ভাষণটি । কে দিচ্ছে এই জ্বালাময়ী ভাষণ। ক.যুদ্ধ সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কী বলেন ? খ.১৯৭১সালে আওয়ামী লীগ কেন সশস্ত্র সংগ্রামে লিপ্ত হতে বাধ্য হয়? গ.উদ্দীপকে আফনানের শ্রুত ভাষণটি কী কী বৈশিষ্ট্য বহন করে ? উক্ত ভাষণের বৈশিষ্ট্যগুলো তুলে ধরো। ঘ.আফনানের শ্রুত ভাষণটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পথিকৃত্ - তোমার পাঠ্যবইয়ের আলোকে যুক্তিসহ বিশ্লেষণ করো। ৫। জনাব মঈন উদ্দিন খান স্থাপত্য বিভাগে চাকরি করেন। চাকরির ফাঁকে ফাঁকে ছুটির দিনগুলোতে তিনি ঢাকার বিভিন্ন ঐতিহাসিক স্থাপত্যকর্ম পর্যবেক্ষণ করেন। তিনি ঢাকা শহরের অনেক স্থাপত্যকর্মই দেখেছেন। কিন্তু ইংরেজ আমলে তৈরি কার্জন হল ভবনটি সব থেকে ব্যতিক্রম ও চিত্তাকর্ষক বলে তার কাছে মনে হয়েছে । শুধু কার্জন হল নয় , ঢাকা শহরের এ রকম আরো উপনিবেশিক যুগের স্থাপত্যকর্ম তার পর্যবেক্ষণের মাধ্যমে নতুন অভিজ্ঞতার সঞ্চার করেছে। ক. পুরনো হাইকোর্ট ভবনটি কোন আমলের তৈরি ? খ. প্রত্নসম্পদ বলতে কী বোঝায় ? গ. জনাব মঈন উদ্দিন খান পর্যবেক্ষণ কালে ঢাকা শহরের কোন স্থাপত্যকর্ম দেখে অবিভূত হন ? তার শৈল্পিক সৌন্দর্য ব্যাখ্যা করো । ঘ. ‘ঔপনিবেশিক আমলের ঢাকা শহরের স্থাপত্যকর্মগুলো স্থাপত্যশিল্পের চমত্কার নিদর্শন।, উক্তিটির বিশ্লেষণ করো । ৬। পাশের চিত্রটি দেখে সংশ্লিষ্ট প্রশ্নোগুলোর উত্তর দাও । ক. জেড ফোর্সের অধিনায়ক কে ছিলেন? খ.মুক্তিযুদ্ধের সময় কেন বিভিন্ন সেক্টরে ভাগ করা হয় ? বুঝিয়ে বলো । গ.মানচিত্রে ‘B’ চিহ্নিত স্থানের গুরুত্ব সম্পর্কে তোমার মতামত তুলে ধরো । ঘ.‘A’ চিহ্নিত স্থানের সেক্টরটি ছিল অন্যান্য সেক্টর থেকে ব্যতিক্রমী । কেন এটি ব্যতিক্রমী ? বিশ্লেষণ করো । ৭। রহিম মিয়া পার্বত্য চট্টগ্রামে পাহাড়ের পাদদেশে একটি মাটির ঘরে বসবাস করে।তিনি রান্না ঘর তৈরির জন্য মাটি এনেছেন তার ঘর সংলগ্ন পাহাড় থেকে। একদিন হঠাত্ করে বাইরে মানুষের শোরগোল শুনতে পেয়ে বাইরে যান। গিয়ে দেখেন পাহাড়ী এলাকায় জমিজমা নিয়ে বিবাদ চলছে । আকাশের অবস্থা খারাপ থাকায় তাড়াতাড়ি ঘরে ফিরে আসেন। ঘরে ফিরে আসতেই মুষলধারে বৃষ্টি শুরু হলো । স্বামী-স্ত্রী দুজনেই ঘরে ফিরে খাওয়াদাওয়া শেষ করে শোবার ঘরে যান। ইতোমধ্যে তাদের বাচ্চা যে ঘরে শোয়া ছিল ঘরটি মাটি চাপা পড়লো। তাদের পুরো ঘরটি ভেঙ্গে গেলো। তারা দুজন জীবিত থাকলেও তাদের বাচ্চাটি মারা গেলো। ক. ভূমিধস কী ? খ. কোন ধরনের পাহাড়ে ভূমিধসের আশংকা বেশি থাকে ? গ. উদ্দীপকে যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে এর জন্য কে দায়ী ? বুঝিয়ে বলো। ঘ.উদ্দীপকে রহিম মিয়ার পরিবারের ওপর ঘটে যাওয়া ঘটনাটি কী ? এর ভয়াবহতা তুলে ধরো। ৮। জনাব নুরুল ইসলাম সাত ছেলেমেয়ের জনক। তিনি একজন কৃষক। তার বড় ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অনার্স করছে। তার খরচ যোগাতে তিনি হিমশিম খাচ্ছেন। মেজো মেয়েটা সবেমাত্র এইচএসসি পাশ করেছে। তাকে আইটি বিষয়ে পড়াবেন বলে ভাবছেন। বাকিদের নিয়ে তিনি রীতিমতো দুশ্চিন্তায় পড়ে গেছেন। তাদের গ্রামে একটি বেসরকারি সংস্থার নিকট হতে তার স্ত্রী মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি এবং পরিবার ছোটো রাখার প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণের সময় তিনি আরো জেনেছেন জনসংখ্যা সব সময় অভিশাপ নয় আশীর্বাদও হতে পারে। কেবল দরকার কৌশল পরিবর্তন। ক. বর্তমান বিশ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কী ? খ.জনসংখ্যানীতি বলতে কী বোঝায়? গ.উদ্দীপকে জনাব নুরুল ইসলামের দুশ্চিন্তার মূল অন্তরায় কী ? এ সমস্যা নিরসনে বেসরকারি সংস্থাগুলো কী কাজ করছে বুঝিয়ে বলো । ঘ.উদ্দীপকে জনাব নুরুল ইসলামের স্ত্রী প্রশিক্ষণের সময় জনসংখ্যা সম্পর্কে যে উক্তিটি জেনেছেন তার যথার্থতা মূল্যায়ন করো। ৯। মিরাজের পিতামাতা তাকে সব সময় কঠোর অনুশাসনের মধ্যে রাখে। সবার সাথে মিশতে দেয় না। একটু সুযোগ পেলেই সে বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠে। তার মা চাকরির ফাঁকে তাকে সময় দিতে পারে না। হঠাত্ করে তার মা মারা গেলে সে অবাধে বন্ধুদের সাথে মিশতে থাকে। চাকরিজীবী বাবার পক্ষে সম্ভব হয় না তার তদারকি করা। সে মোবাইলে অশালীন ছবিও দেখছে । বন্ধুদের প্ররোচনায় পড়ে সে ধূমপানে অভ্যস্ত হয়ে পড়েছে। কলেজ পা রাখার পরে তার বাবার অসুস্থতা,অবাধ স্বাধীনতা আর বন্ধুদের সাথে বাচবিচারহীন মেলামেশায় সে এখন বিভিন্ন ধরনের মাদক সেবনে অভ্যস্ত হয়ে পড়েছে। নানা ধরনের সমাজবিরোধী কাজে সে যুক্ত। পরিবারে তাকে নিয়ে অশান্তির শেষ নেই। ক.কিশোর অপরাধের প্রধান কারণ কী ? খ.অপসংস্কৃতির প্রভাব কীভাবে মাদকাসক্তির বড় কারণ হতে পারে ? গ.মিরাজের কিশোর অপরাধী হওয়ার ভিত্তি কোথা থেকে রচিত হয়েছে বুঝিয়ে বলো। ঘ.উদ্দীপকে মিরাজ কাদের মাধ্যমে মাদকাসক্ত হয়ে পড়েছে ? মিরাজের মাদকাসক্ত হওয়ার পেছনে কোনগুলো নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে বিশ্লেষণ করো।