গতকাল শনিবার ‘‘শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট’’ এর ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২০১৩ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের নবীনবরণ ও কৃতি ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।
মোহাম্মদপুর টাউন হল শহীদ পার্ক মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এম.এ.সাত্তার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জনাব শাহজাহান মিয়া। প্রধান অতিথি কারিগরি শিক্ষার প্রতি গুরুত্বারোপ করে বলেন দেশে কর্মমূখী শিক্ষার বিকল্প নেই। অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবুল কাশেম, শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট কৃতি ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদানের মাধ্যমে কারিগরি শিক্ষায় উত্সাহ সৃষ্টির প্রশংসা করেন।তিনি আরও বলেন শুধু শিক্ষা গ্রহণই নয় শিক্ষার বাস্তব প্রয়োগের ক্ষেত্র তৈরিতে উদ্দ্যেগী পদক্ষেপের জন্য চিন্তা ও মননের যোগসূত্র ঘটাতে হবে । শুধু বাণিজ্যিকিকরনের মনোভাব পরিহার করতে হবে, বেসরকারী খাতে গড়ে ওঠা সকল শিক্ষা প্রতিষ্টানকে আর কর্মমুখী শিক্ষা গ্রহণের দ্বার খুলে দিতে হবে সবার জন্য; ছড়িয়ে দিতে হবে গ্রামেগঞ্জে সর্বত্র।
