বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুক ছাত্র মেহেদী হাসান রাজশাহী থেকে জানতে চেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হতে চাইলে প্রস্তুতি কেমন হতে হবে বা কোন বিষয়ের উপর প্রাধান্য দিতে হবে
এ বিষয়ে দিক নির্দেশনামূলক লেখাটি সাজিয়ে পাঠিয়েছেন,
রণজিত্ দাশ,ইংরেজি বিভাগ, ঢা.বি.
বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইংরেজি। চান্স পাওয়া বা ভালো সাবজেক্ট (যেমন-ইংরেজি, আইন, অর্থনীীত, সমাজবিজ্ঞান, আই. আর. ইত্যাদি) পাওয়া নির্ভর করে ইংরেজির ৩০ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বরের উপর। যেমন কোন পরীক্ষার্থী যদি মেধা তালিকার শীর্ষেও থাকে কিন্তু ইংরেজি বিষয়ে ২০ নম্বর না পায় তবে ইংরেজি বিভাগে ভর্তি হতে পারবে না। আবার এমনও হয় যে কোন পরীক্ষার্থীর মেধাক্রম ১৫০০ তম কিন্তু তার ইংরেজি বিষয়ে অর্জিত নম্বর ২০ বা ততোধিক, এক্ষেত্রে সে ইংরেজি বা সমাজ বিজ্ঞান, আই.আর প্রভৃতি ডিপার্টমেন্টে ভর্তি হওয়া যেতে পারে। তাই ইংরেজি সবচেয়ে বেশী গুরুত্ব দিয়ে পড়া উচিত্। আজ ছাপা হল খ ইউনিটের ভর্তি পরীক্ষার ইংরেজির জন্য দিক নির্দেশনা।
খ ইউনিটের ভর্তি পরীক্ষায় ইংরেজি বিষয়ে প্রশ্ন থাকে মোট ২৫টি। এর মধ্যে ৫-৬ টি থাকে একটি Comprehension থেকে। Comprehension উত্তর করার জন্য প্রতিদিন Newspapers, short story, novel ইত্যাদি পড়ে reading skill বাড়াতে হবে এবং পাশাপাশি কোন বই থেকে Comprehension Practice করতে হবে।
Intermediate এর Text book থেকে ৮/১০টি প্রশ্ন আসে। Unit-6 এর Lesson-1,2,3,4,5,6,7। 18-এর Lesson-1,2,3,4,5,6। 12-এর Lesson- 7। 3- এর Lesson-2,3। 11- এর Lesson-5, 8, 9। 9- এর Lesson-1, 8। এই Lesson গুলো এবং Text book এর কবিতাগুলো অত্যন্ত গুরুত্বসহকারে পড়তে হবে। এছাড়াও অন্যান্য যে বিষয়গুলো থেকে প্রশ্ন আসে- Grammar, vocabulary, preposition, phrase & idioms, group verb, translation.
Book reference: TOEFL, Raymond Murphy (Grammar)। Text book, Arcadia (Text book এর সহায়ক বই)। এলোমেলো ভাবে না পড়ে বরং বিগত বছরের প্রশ্নগুলো বার বার চর্চা করে প্রশ্নের প্যাটার্ন বুঝে পড়লে সফলতা আসবেই।
