১০০ মিটার স্প্রিন্টে বিশ্বের দ্রুততম মানব যে উসাইন বোল্ট এ তথ্যটি বোধকরি আপনার বেশ ভালোভাবেই জানা। কিন্তু যদি বলা হয় যে এই উসাইন বোল্টও ১০০ মিটার স্প্রিন্টে হেরে যাবেন জার্মানির অখ্যাত জুলিয়া প্লেচারের কাছে তাহলে নিশ্চয়ই খুব অবাক হবেন। যদিও এখানে শর্ত হিসেবে উসাইন বোল্টের পায়ে রানিং শু-এর পরিবর্তে থাকতে হবে হাই হিল জুতো। আর তাহলেই প্লেচারের কাছে বোল্টের হেরে যাওয়াটা একরকম নিশ্চিত। হাই হিল জুতো পড়ে যেখানে অনেকের পক্ষে একটু দ্রুত হাঁটাই দুস্কর সেখানে এ ধরনের জুতো পড়ে মাত্র ১৪.৫৩১ সেকেন্ডে ১০০ মিটার দৌড় শেষ করে কিন্তু গিনেজ বুকে নিজের নাম অনেকটা পাকাপোক্তই করে নিয়েছেন প্লেচার।
