বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির জন্য মানুষই দায়ী :জাতিসংঘ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ২০:৩২
জাতিসংঘের বিজ্ঞানীরা তাদের নতুন এক রিপোর্টে বলছেন তারা এখন আগের থেকে অনেক বেশি নিশ্চিত যে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির জন্য মানুষই দায়ী। সুইডেনে গত এক সপ্তাহ ধরে বি্স্তর আলোচনা বিতর্কের পর আইপিসিসি যে রিপোর্ট শেষ পর্যন্ত প্রকাশ করেছে, তাতে আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। এই গবেষণার সাথে সংশ্লিষ্ট বিজ্ঞানীরা বলছেন, বিশ্বের তাপমাত্রা বাড়ার পেছনে প্রধানত মানুষের কর্মকাণ্ডই যে দায়ী সেটা শতভাগ না হলেও ৯৫ শতাংশ তারা নিশ্চিত। জাতিসংঘ প্যানেলের রিপোর্টে সাগরে, বাতাসে, মাটিতে তাপমাত্রা বাড়ার নানা প্রমাণ দেয়া হয়েছে। তবে ১৯৯৮ সালের পর থেকে তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা থমকে যাওয়ার যে দাবি কিছু বিজ্ঞানী করছেন, সে বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে আইপিসিসির রিপোর্টে। হুঁশিয়ার করা হয়েছে। উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। বলেছেন, তাপমাত্রার বৃদ্ধি কমাতে রাজনৈতিক অঙ্গীকারের জন্য আগামী বছর সেপ্টেম্বরে তিনি একটি আন্তর্জাতিক বৈঠক ডাকবেন।