ভারতের মুম্বাইয়ে একটি পাঁচতলা ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ২৫এ দাঁড়িয়েছে। এক পরিবারের তিন জনসহ অন্ততপক্ষে ১৩ জন নিহত হন। এ দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত আহত হয়েছেন ৩০ জন। তবে অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে ওই ধসে ৬ জনের মৃত্যুর খবর জানানো হয়। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, শুক্রবার সকালে দক্ষিণ মুম্বাইয়ের ডকইয়ার্ড সড়কে সরকারি কর্মকর্তাদের আবাসিক ভবনটি ধসে পড়ে। ৩০ বছরের পুরনো ওই ভবনে ২১টি পরিবার বাস করতো।
