মাদক পরীক্ষায় ব্যর্থ হওয়ায় সুপিরিয়র কোর্ট অব স্পোর্টস জাস্টিস চেলসি ও বার্সেলোনার সাবেক মিড ফিল্ডার ডেকোকে এক বছর নিষিদ্ধ করেছে। পর্তুগালের সংবাদপত্র এ বোলায় এ খবর প্রকাশিত হয়েছে। তিন বছর ফ্লুমিনেসে কাটানোর পর চলতি গ্রীষ্মে ফুটবল থেকে অবসর নেন পর্তুগালের এ আন্তর্জাতিক তারকা। তবে ২০১৩ সালের ৩০ মার্চ বোয়াভিস্তার বিরুদ্ধে একটি ম্যাচের পর পরীক্ষা করে ডেকোর শরীরে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোক্লোরোথিয়াজিড এবং কার্ডোক্সিট্যামোক্সিফেনের প্রমাণ পাওয়া গেছে। পরীক্ষায় ইতিবাচক ফল পাওয়ার পর ওই ম্যাচের পরই মূলত ৩৬ বছর বয়সী ডেকোকে এক মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। এখন খেলার মাঠে এক বছর প্রবেশ করতে পারবেন না তিনি। অবশ্য বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবন থেকে ইতোমধ্যেই অবসর নেয়ায় এই নিষেধাজ্ঞায় তার ওপর কোন প্রভাব পড়বে না।
