আর্জেন্টিনার শক্তিশালী দল ঘোষণা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫৩
এর মধ্যেই ২০১৪ সালের বিশ্ব কাপের চূড়ান্ত পর্বে পৌঁছে গেছে আর্জেন্টিনা। তারপরও আগামী মাসে বছাইপর্বের ম্যাচ গুলোর জন্য কোন ঝুঁকি নিলেন না দলের কোচ আলেসান্দ্রো সাবেলা। গতকাল শুক্রবার তার ঘোষিত দলে বার্সেলোনার লিওনেল মেসি ছাড়াও আছেন ম্যানচেস্টার সিটির সার্জিও অ্যাগুয়েরো ও ন্যাপোলি গঞ্জালো হিগুয়েন। বাছাই পর্বের শেষ ভাগে আর্জেন্টিনা পেরু এবং উরুগুয়ের বিপক্ষে খেলবে। আগামী ১১ অক্টোবর পেরুর বিপক্ষে ম্যাচের চারদিন পর উরুগুয়ের মুখোমুখি হবে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী বছরের এই টুর্নামেন্টে টিকিট পাওয়ার জন্য বাছাই পর্বের ম্যাচগুলোর মধ্যে মাত্র একটিতে হেরেছে আর্জেন্টিনা। তারপরও আর্জেন্টিনার কোচ আলেসান্দ্রো সাবেলা প্রচলিত নিয়মের বাইরে গিয়ে শক্তিশালী দল গঠন করেছেন। মেসি ছাড়াও তার দলে থাকছেন সার্জিও আগুয়েরো, জাভিয়ার মাশচেরানো, অ্যাঞ্জেল ডি মারিয়া এবং গঞ্জালো হিগুয়েন। সদ্য ইনজুরি থেকে ফেরা প্যারিস সেইন্ট জার্মেইর মধ্য মাঠের খেলোয়াড় জাভিয়ার পাস্তোরে এবং জুভেন্টাসের কার্লোস তেভেজকে দলের বাইরে রেখেছেন কোচ। মাশেরানোকে দলে রাখাটা বিস্ময়করই বটে। ২৯ বছর বয়সী বার্সেলোনার এই মধ্য মাঠের খেলোয়াড় উরুর ইনজুরির সাথে যুদ্ধ করছেন। গত মাসে মেসির দুই গোলের সুবাদে প্যারাগুয়েকে ৫-২ ব্যবধানে উড়িয়ে দিয়ে সাবেলার দলটি ২৯ পয়েন্ট নিয়ে ২০১৪ সালের বিশ্ব কাপের টিকিট নিশ্চিত করেছে। কনেমবল এলাকাভুক্ত দেশগুলোর মধ্যে আর্জেন্টিনার পরে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে কলোম্বিয়া, ২৪ পয়েন্ট নিয়ে চিলি তৃতীয় অবস্থানে এবং ২২ পয়েন্ট করে নিয়ে ইকুয়েডর ও উরুগুয়ে আছে যৌথভাবে চার নম্বরে। কনেমবল এলাকাভুক্ত দেশগুলোর বাছাই পর্বের খেলায় মেসি এবং লুইজ সুয়ারেজ সর্বোচ্চ গোলদাতা ছিলেন। তারা উভয়েই ১০টি গোল করেন। আর্জেন্টিনা তাদের বিশ্ব কাপ নিশ্চিত করে ফেলেছে। আর কনেমবল অঞ্চল থেকে প্রথম চারটি দল ব্রাজিলের টিকিট পাবে। উরুগুয়ের সাথে তাদের ম্যাচের উপর নির্ভর করবে কোন দলটি ব্রাজিলের টিকিট থেকে বঞ্চিত হচ্ছে। কারণ অস্কার তাবারেজের উরুগুয়ে এবং ইকুয়েডরের পয়েন্ট সমান। তাই এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই বারের বিশ্ব কাপ জয়ীরা অক্টোবরের ১০ তারিখে নিজেদের মাটিতে খেলবে পেরুর বিপক্ষে। আর ১৪ তারিখে উরুগুয়ে যাবে স্বাগতিকদের সাথে খেলার জন্য। আর্জেন্টিনা দল সার্জিও রোমেরো, মারিয়ানো অ্যাডুজার, হুগো ক্যাম্পাগরারো, ফেডেরিকো ফার্নান্দেজ, পাবলো জাবালেতা, ফ্যাব্রিকিও কোলেচ্চিনি, মার্কোস রোজো, এজেকুয়েল গ্যারে, ক্রিশ্চিয়ান আনসালাদি, হোসে বাসানতা, জেভিয়ার মাশেরানো, অ্যাঞ্জেল ডি মারিয়া, এভার বানেগা, অ্যাগুস্টো ফার্নান্দেজ, রিকার্ডো আলভারেজ, লুকাস বিগলিয়া, হোসে সোসা, এরিক লামেলা, লিওনেল মেসি, রড্রিগো পালাচিও, গঞ্জালো হিগুয়েন, সার্জিও অ্যাগুয়েরো এবং এজেকুয়েল লাভাজ্জি।