নেত্রকোনা ভূমিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্ত

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৪
নেত্রকোনা জেলার দশ উপজেলায় এ পর্যন্ত ২৭ হাজার ৯০ একর কৃষি খাস জমি ২৫ হাজার ৯৪০জন ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত দেয়া হয়েছে। নেত্রকোনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলায় ৩৬ হাজার একর কৃষি খাস জমি রয়েছে। এরমধ্যে বন্দোবস্ত জমির পরিমাণ ২৩ হাজার ৪৫৬ একর। সবচেয়ে বেশি খাস জমি রয়েছে হাওর উপজেলা খালিয়াজুরীতে। এখানে খাস জমির পরিমাণ ১০ হাজার ৪২৩ একর। খাস জমি বন্দোবস্ত নিলেও অনেক ভূমিহীন সেই জমি ভোগ করতে পারছে না। প্রভাবশালীদর নিকট থেকে দরিদ্র লোকজন জমি দখল নিতে পারছে না। উপজেলা প্রশাসন থেকে জমি বুঝে দেবার রেওয়াজ থাকলেও অনেক ক্ষেত্রে তা পালিত হচ্ছে না। চলতি বছরে জেলায় ১৯৪ জনকে খাস জমি বন্দোবস্ত দেয়া হবে।