আওয়ামী লীগ ক্ষমতায় এসে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক চালু করেছে

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪০
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, কমিউনিটি হেলথ কেয়ারের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ক্ষমতা গ্রহণের পর থেকে আওয়ামী লীগ সরকার প্রায় ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক চালু করেছে। শুক্রবার সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) সিলেট বিভাগীয় শাখা আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় কর্মচারী সমন্বয় সমিতি সিলেটের সভাপতি গৌছ আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শফিকুর রহমান চৌধুরী এমপি, সৈয়দা জেবুন্নেছা হক এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান প্রমুখ।