উত্তরা হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর মেধাবী ছাত্রী সুমাইয়া তাসমিম ঋতু (১২) ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তার চিকিত্সার জন্য প্রচুর টাকার প্রয়োজন যা তার পরিবারের পক্ষে যোগাড় করা সম্ভব নয়। ঋতুর চিকিত্সার্থে তারা সমাজের বিত্তবান ব্যক্তিদের প্রতি আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা-মোঃ আবুল কালাম, সঞ্চয়ী হিসাব নং-১৮৩১৫১১১৮৮৮, ডাচ বাংলা ব্যাংক, ঢাকা।
হোসনে হেনা শিরীন
রংপুরের হোসনে হেনা শিরীন (৪২) দীর্ঘ পাঁচ বছর যাবত্ কিডনী ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। ডাক্তার বলেছেন, তার দীর্ঘমেয়াদী উন্নত চিকিত্সা এবং কিডনি প্রতিস্থাপন প্রয়োজন। এ জন্য অনেক টাকার দরকার। শিরীনের চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা-মোঃ আসাদুল ইসলাম (তাজু), হিসাব নং-১৫০৯ ২০০৪ ৩৩৪৮৫০০১, ব্র্যাক ব্যাংক। মোবাইল ও বিকাশ নং-০১৯১২৩৯৫৫৩৯।
