উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সংশ্লিষ্ট এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হচ্ছে।এতে উত্তর বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। গতকাল শনিবার আবহাওয়া অফিস জানায়, চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
