বারডেম মিলনায়তনে ডা. মোহাম্মদ ইব্রাহিম স্মরণে শনিবার বিশিষ্ট নাগরিকদের সম্মাননা পদক ২০১৩ প্রদান করা হয়েছে। ডা. মোহাম্মদ ইব্রাহিম স্মৃতি পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন।
স্মৃতি পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা ডা. সি. এম. দিলওয়ার রানার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি দৌলতুন্নেছা, সাধারণ সম্পাদক শামসুল হক প্রমুখ।
এ বছর বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য মোট সাতজনকে ডা. মোহাম্মদ ইব্রাহিম স্মৃতি সম্মাননা পদক প্রদান করা হয়। পদকপ্রাপ্তরা হলেন অধ্যাপক ডা. রশিদউদ্দিন আহমদ, জাতীয় অধ্যাপক ডা. শাহলা খাতুন, ড. মৃদুল কান্তি চক্রবর্তী (মরণোত্তর)। ডা. একরামুল হোসাইন ( মরণোত্তর), ননী গোপাল বনিক, আবদুল মান্নান ও খোরশেদ আলম।
