রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৭
মো. ইউনুছ হাওলাদার বরিশালের গৌরনদী পৌরসভার দিয়াশুর মহল্লার বাসিন্দা মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মো. ইউনুছ হাওলাদার (৬০) গত শুক্রবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। গতকাল রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।