ময়মনসিংহ-গৌরীপুর-মোহনগঞ্জ রেলপথে জেলার গৌরীপুর রেলওয়ে স্টেশনের কাছে দাপুনিয়ায় কবরস্থান এলাকায় গতকাল শনিবার দুপুর আড়াইটায় মোহনগঞ্জগামী চলন্ত ট্রেনে একদল ছেলে পাথর নিক্ষেপ করে। এ সময় ট্রেন যাত্রী মো. সাইদুল (১৮) নামের এক যুবক আহত হয়েছেন। তিনি নেত্রকোনা জেলার হিরণপুর এলাকার মো. চান মিয়ার ছেলে। ট্রেনটি গৌরীপুর স্টেশনে থামার পর স্থানীয়রা তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত ছাইদুল জানান, ট্রেনে জানালার সাটার না থাকায় ছোড়া পাথরের আঘাতে তার কপাল ফেটে রক্ত বেরিয়ে আসে।
