আজ ১৫ আশ্বিন ১৪২০ বঙ্গাব্দ এবং ২৩ জিলক্বদ, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.০০ মিনিটে এবং সূর্যাস্ত ৫-৫৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৩। আপনার উপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি ও শুক্র। আপনার শুভসংখ্যা ৩ ও ৬। শুভবার বৃহস্পতি ও শুক্রবার। শুভরত্ন :হীরা ও পোখরাজ।
প্রকৃতিগতভাবে আপনি:আত্মবিশ্বাসী ও হাস্যোজ্জ্বল ব্যক্তিত্বের অধিকারী। আপনি উদার। অন্যের উপকারে সময়, অর্থ ও শক্তি ব্যয় করতে আপনার কোন দ্বিধা নেই। দায়িত্বশীল, প্রভাবশালী, ক্ষমতাবান ব্যক্তিদের সাথে মিশতে, তাদের সহযোগিতা আদায় করতে আপনার কোন দ্বিধা নেই। নিজের স্বপ্ন বাস্তবায়নে পরিকল্পনা অনুসারে আপনি যেমন এগুতে পারেন অন্যের স্বপ্ন বাস্তবায়নে সাহায্যও করতে পারেন। সহজ সাফল্যের অধিকারী হতে পারেন আপনি।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কবি জালালউদ্দিন রুমী, আব্দুল করিম সাহিত্য বিশারদ, আকবর হোসেন, আবিদ আজাদ, প্রকৌশলী চার্লস লরেন্স, মাকিদ হায়দার।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। কোনো সন্তানের জন্য চিন্তিত হতে পারেন। কিছু অর্থ নষ্ট হওয়ার আশঙ্কা আছে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। নতুন বিনিয়োগে সর্তকতা অবলম্বন করুন, প্রবাস আনন্দদায়ক হতে পারে।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে\ শরীর মোটামুটি ভাল থাকবে। ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে থাকুন। অন্যথায় ক্ষতিগ্রস্ত হতে পারেন। পাওনা আদায়ের জন্য তাগাদা দিন। কেউ আপনার সরলতার সুযোগ নিতে চেষ্টা করবে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। আর্থিক চিন্তা থেকে পুরোপুরি মুক্ত হওয়া সম্ভব নাও হতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। অসুস্থতাকে অবহেলা না করলেই ভালো করবেন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ ব্যবসা-বাণিজ্য প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। সন্তানের স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। উদ্বেগ-উত্কণ্ঠা বৃদ্ধি পেতে পারে।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ আজ পুরানো কোনো স্মৃতি মনকে আন্দোলিত করবে। শরীর-মন মোটামুটি ভালো থাকবে। কাজকর্মে মায়ের সহযোগিতা পাবেন। মনের কোনো প্রত্যাশা পূর্ণ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ একাউন্টেন্টদের হিসাব রক্ষার কাজে ভুল হওয়ার আশঙ্কা আছে। প্রয়োজন বোধে আবারো হিসাব পরীক্ষা করুন। চাকরিপ্রার্থীদের জন্য দিনটি শুভ। কর্মসংস্থায় প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। আজ কোনো কারণেই উত্তেজিত হওয়া ঠিক হবে না। পত্র যোগাযোগ শুভ।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ আজ বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে। ধর্মীয় কাজকর্মে আনন্দ পাবেন। ব্যবসায়িক ভালো যাবে। প্রতিযোগিতামূলক কাজে সুফল পেতে পারেন। আজ কোনো শোক সংবাদ পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ কাজকর্মে অগ্রগতি আশা করা যায়। আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ রাজনীতিদের জন্য সময় অনুকূল থাকবে। পুরানো কোনো সমস্যা সমাধানে অগ্রগতি হতে পারে। কাজের চাপ বৃদ্ধি পাবে। বৈবাহিক আলোচনায় অগ্রগতি হতে পারে। নতুন কোনো দায়িত্ব হাতে আসতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। রোমান্স ও বিনোদন শুভ।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। দাম্পত্য শান্তি অক্ষুণ্ন থাকবে। আপনজন কারো জন্য চিন্তিত হতে পারেন। প্রাপ্তি বিলম্বিত হবার সম্ভাবনা আছে। অতিরিক্ত ব্যস্ততার জন্য ক্লান্তি বোধ করবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ বৈবাহিক আলোচনা অগ্রগতি হওয়ার সম্ভাবনা আছে। হঠাত্ করে বিয়ে হয়ে যাওয়াও অসম্ভব নয়। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে কোন সুযোগ পেতে পারেন। অথবা অনুকূল কোন পরিবর্তন হতে পারে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ পারিবারিক কোন সমস্যার সমাধান হতে পারে। কন্যা বা বোনের বিয়ের ব্যাপারে চিন্তিত হতে পারেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। কর্মস্থলে কোন ধরনের প্রতিকূলতার সৃষ্টি হতে পারে। ভালো কিছু ঘটার সম্ভাবনাও আছে। পত্র যোগাযোগ শুভ।
