জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৩৩
বিজ্ঞান জ্যোতি ভূষন বিশ্বাস, প্রভাষক রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা অধ্যায়: পঞ্চম (সমন্বয় ও নিঃসরণ) জ্ঞানমূলক: ১. ম্যাকস কোন দেশের বিজ্ঞানী? ক) আমেরিকা খ) জার্মানী গ) ফ্রান্স ঘ) ইতালি উ:খ ২. কোন বিজ্ঞানী অক্সিন আবিষ্কার করেন? ক) ডারউইন খ) আন নাদ্দীস গ) অ্যারিস্টটল ঘ) লিউয়েন হুক উ:ক ৩. বীজহীন ফল সৃষ্টিতে সহায়তা করে না কোন হরমোন? ক) অক্সিন খ) জিবেরেলিন গ) যাইটোকাইনিন ঘ) অ্যাবসিসিক এসিড উ:ঘ ৪. স্নায়ুর ভেতর দিয়ে প্রবাহিত অনুভূতিকে কী বলে? ক) স্নায়ু ক্রিয়া খ) স্নায়ু প্রভাব গ) স্নায়ু তাড়না ঘ) স্নায়ু সংশক্তি উ:গ ৫. প্রতিবর্ত চক্রের কয়টি অংশ রয়েছে? ক) ৩টি খ) ৪টি গ) ৫টি ঘ) ৭টি উ:গ ৬. স্নায়ুতন্ত্র কয় প্রকার? ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫ উ:খ ৭। নিচের কোনটি মস্তিষ্কের যোজক হিসেবে পরিচিত? ক) পন্স খ) লঘুমস্তিষ্ক গ) গুরুমস্তিষ্ক ঘ) মধ্যমস্তিষ্ক উ:ক ৮. স্নায়ুতন্দ্রের চালক কে? ক) মস্তিষ্ক খ) সুষ্মাকাণ্ড গ) সিন্যাপস ঘ) মেরুরজ্জু উ:ক ৯. আমাদের দেহে বৃক্কের সংখ্যা কয়টি? ক) ১টি খ) ২টি গ) ৩টি ঘ) ৪টি উ:খ ১০. বরই গাছে ফুল আসে কখন? ক) শীতকালে খ) বর্ষাকালে গ) শরত্কালে ঘ) গ্রীষ্মকালে উ:গ ১১. ফল পাকানোর হরমোন নীচের কোনটি? ক) অক্সিন খ) জিব্বেরেলিন গ) অ্যাসিটিক এসিড ঘ) ইথিলিন উ:ঘ ১২. স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক কোনটি? ক) ডেনড্রন খ) অ্যাক্সন গ) নিউরন ঘ) মায়োলিন উ:গ ১৩. নিচের কোনটি ফুল ফোটাতে সাহায্য করে? ক) জিবেরেলিন খ) সাইটোকাইনিন গ) ফ্লোরিজেন ঘ) অক্সিন উ:গ ১৪. ১টি নিউরনে কয়টি অ্যাক্সন থাকে? ক) ২টি খ) ৩টি গ) ১টি ঘ) ৪টি উ:গ ১৫. লঘু মস্তিষ্কের কয়টি অংশ থাকে? ক) দুইটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি উ:খ অনুধাবনমূলক: ১৬. নাইট্রোজেন ঘটিত বর্জ্য নিষ্কাশনে মানবদেহের কোন অংগটি প্রধান ভূমিকা রাখে? ক) বৃক্ক খ) ত্বক গ) নাক ঘ) পায়ু উ: ক ১৭. নিচের কোনটি বৃদ্ধিবর্ধক? ক) ডরমিন খ) অ্যাবসিসিক এসিড গ) ইথিলিন ঘ) অক্সিন উ:ঘ ১৮. বুদ্ধি, বিবেক ও স্মৃতি রক্ষার সাথে নিচের কোনটি সম্পর্কযুক্ত? ক) লঘুমস্তিষ্ক খ) গুরুমস্তিষ্ক গ) মধ্যমস্তিষ্ক ঘ) মেডুলা উ:খ ১৯. কোন ক্রিয়ার ফলে দেহে ইউরিয়া তৈরী হয়? ক) বিপাক খ) শ্বসন গ) রেচন ঘ) পরিবহন উ:ক ২০. মস্তিষ্ক ও মেরুরজ্জুর সংযোজনকারী অংশ কোনটি? ক) মেডুলা খ) লঘুমস্তিষ্ক গ) গুরুমস্তিষ্ক ঘ)স্নায়ুতন্ত্র উ:ক ২১. আলো তীর্যকভাবে একদিকে লাগলে ভ্রুণমুকুলা বরণী আলোর উেসর দিকে কীভাবে বৃদ্ধি পায়? ক) বক্র হয়ে খ) সোজা হয়ে গ) নিচু হয়ে ঘ) উঁচু হয়ে উ:ক ২২. কোনটিকে মানবদেহের ছাঁকনী বলা হয়? ক) যকৃত খ) ফুসফুস গ) বৃক্ক ঘ) অগ্রাশয় উ:গ