ব্যবসায় সংগঠন
মো: কবির হোসেন (সুজন)প্রভাষক
ব্যবস্থাপনা বিভাগ
নিকুঞ্জ মডেল কলেজ, খিলক্ষেত, ঢাকা
জ্ঞানমূলক প্রশ্নোত্তর
গতকালের পর
২৬. ব্যবসায়িক মূল্যবোধ কী ?
উত্তর: যে মনোভাবের উপর ভিত্তি করে ব্যবসায়িক রীতি নীতি ও কার্যক্রম পরিচালিত হয় তাকে ব্যবসায়িক মূল্যবোধ বলে।
২৭. জলবায়ু কী ?
উত্তর: সাধারণত কোন অঞ্চলের আবহাওয়ার দীর্ঘ দিনের গড়কে উক্ত অঞ্চলের জলবায়ূ বলা হয়।
২৮. মানুষ কিসের দ্বারা পরিবেশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ?
উত্তর: মানুষ নিজস্ব জ্ঞান বুদ্ধি ও প্রজ্ঞার দ্বারা পরিবেশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
২৯. সমাজের মানুষ কিভাবে দ্বৈত ভূমিকা পালন করে ?
উত্তর: সমাজের মানুষ একদিকে উত্পাদনকারী এবং অন্য দিকে ভোক্তা হিসাবে দ্বৈত ভূমিকা পালন করে।
৩০. ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে কোন পরিবেশের মাধ্যমে ?
উত্তর: ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে অর্থনৈতিক পরিবেশের মাধ্যমে।
৩১. ব্যবসায়ের উন্নতিতে গুরুত্বপূর্ণ উপাদান কী ?
উত্তর: ব্যবসায়ের উন্নতিতে গুরুত্বপূর্ণ উপাদান হলো
প্রযুক্তিগত পরিবেশ।
৩২. জলবায়ূ কোন পরিবেশের উপাদান ?
উত্তর: জলবায়ূ প্রাকৃতিক পরিবেশের উপাদান।
৩৩. সার্বভাৈমত্ব কোন পরিবেশের উপাদান ?
উত্তর: সার্বভৌমত্ব রাজনৈতিক পরিবেশের উপাদান।
৩৪. ভোক্ত অধিকার সংরক্ষণ আইন কোন পরিবেশের উপাদান ?
উত্তর: ভোক্তা অধিকার সংরক্ষণ আইন আইনগত পরিবেশের উপাদান।
অধ্যায়: একমালিকানা ব্যবসায়
৩৫. কোন ব্যবসায়ের মধ্যে দিয়ে ব্যবসায়ের গোড়াপত্তন হয়েছিল ?
উত্তর: একমালিকানা ব্যবসায়ের মধ্যে দিয়ে ব্যবসায়ের গোড়াপত্তন হয়েছিল।
৩৬. পৃথিবীর প্রাচীন ব্যবসায় সংগঠন কোনটি ?
উত্তর: পৃথিবীর প্রাচীন ব্যবসায় সংগঠন হলো একমালিকানা ব্যবসায়।
৩৭. কোন ব্যবসায় সরল প্রকৃতির ?
উত্তর: একমালিকানা ব্যবসায় সরল প্রকৃতির।
৩৮.একমালিকানা ব্যবসায়ে কয়জন মালিক থাকে ?
উত্তর: একমালিকানা ব্যবসায়ে মাত্র একজন মালিক থাকে।
৩৯.কোন ব্যবসায়ে গঠনে আইনগত আনুষ্ঠানিকতা পালন করতে হয় না ?
উত্তর: একমালিকানা ব্যবসায়ের গঠনে আইনগত আনুষ্ঠানিকতা পালন করতে হয় না।
৪০.একমালিকানা ব্যবসায় কী ?
উত্তর: মুনাফা অর্জনের উদ্দেশ্য নিয়ে কোন একক ব্যক্তি নিজ দায়িত্বে পুঁজির সংস্থান করে যে ব্যবসায় গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ করে এবং সমস্ত মুনাফা একাই ভোগ করে তাকে একমালিকানা ব্যবসায় বলা হয়।
৪১. একমালিকানা ব্যবসায়ের মূলধনের যোগানদাতা কে ?
উত্তর: একমালিকানা ব্যবসায়ের মূলধনের যোগানদাতা মালিক নিজেই।
৪২.একমালিকানা ব্যবায়ে ঝুঁকি কে বহন করে ?
উত্তর: একমালিকানা ব্যবসায়ে ঝুঁকি মালিক নিজেই বহন করে।
৪৩. একমালিকানা কারবারের বৈশিষ্ট্য কী ?
উত্তর: বৈশিষ্ট্য হলো কোন একটা জিনিসকে অন্য একটা জিনিস থেকে পৃথক করার উপাদান।
৪৪.. পৌর এলাকায় একমালিকানা ব্যবসায় গঠন করতে কি সংগ্রহ করতে হয় ?
উত্তর: পৌর এলাকায় একমালিকানা ব্যবসায় গঠন করতে শুধুমাত্র ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়।
৪৫. মুদির দোকান কোন ধরণের ব্যবসায় ?
উত্তর: মুদির দোকান একমালিকানা ব্যবসায়।
৪৬.আমাদের দেশে কোন ধরণের ব্যবসায় সংগঠন বেশী ?
উত্তর: আমাদের দেশে একমালিকানা ব্যবসায় সংগঠন বেশি।
৪৭.. একমালিকানা ব্যবসায় খুব একটা বড় হয় না কেন ?
উত্তর: একক মালিকের সীমাবদ্ধতার কারণে একমালিকানা ব্যবসায় খুব একটা বড় হয় না।
৪৮. একমালিকানা ব্যবসায়ের অনিশ্চিত স্থায়িত্ব কী ?
উত্তর: একমালিকানা ব্যবসায়ের অনিশ্চিত স্থায়িত্ব বলতে যে কোন সময় ব্যবসা বন্ধ হয় যাবার সম্ভাবনাকে বুঝায়।
৪৯. একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র কী?
উত্তর: যে ব্যবসা অন্য কোন ব্যবসায়ের সাথে প্রতিযোগিতা করতে হয় না এবং একমালিকানা ব্যবসায় ছাড়া অন্য কোন ব্যবসায়ের জন্য উপযোগী নয় সেই সব ব্যবসায়ের ক্ষেত্র সমূহকে একমালিকানা ব্যবসায়ের জন্য উপযুক্ত ক্ষেত্র বলা হয়।
৫০.সবচেয়ে জনপ্রিয় এবং সহজ প্রকৃতির সংগঠন
কোনটি ?
উত্তর: সবচেয়ে জনপ্রিয় এবং সহজ প্রকৃতির সংগঠন হলো একমালিকানা ব্যবসায়।
০০০০
বাংলা প্রথমপত্র
মোস্তাফিজুর রহমান লিটন
সিনিয়র শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূরমোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
একটি তুলসী গাছের কাহিনী
ক.তুলসী গাছটি প্রথম কে দেখতে পায়?
১ খ.‘ভাবছ কী অত? উপড়ে ফেলো বলছি।’— একথা কেন বলা হয়েছে? ব্যাখ্যা করো। ২
প্রশ্নের ‘ক’-এর উত্তর
তুলসী গাছটি প্রথম মোদাব্বের দেখতে পায়।
প্রশ্নের ‘খ’-এর উত্তর
তুলসী গাছ হিন্দুয়ানির চিহ্ন বলে মোদাব্বের এটিকে উপড়ে ফেলতে চায়।
তার এ প্রতিক্রিয়ায় বাড়িতে বসবাস করা অন্যরা সায় দেয় নি। মূলত মোদাব্বের ছিল সাম্প্রদায়িক মনোভাবাপন্ন। মোদাব্বেরের আলোচ্য উক্তিটির মধ্য দিয়ে নির্মমতার চিত্র ফুটে উঠেছে।
উত্তরের সারবস্তু : সাম্প্রদায়িক চেতনার কারণেই মূলত মোদাব্বের এ উক্তিটি করেছে। সে তুলসী গাছটিকে হিন্দুয়ানির চিহ্ন বলে উপড়ে ফেলতে চেয়েছে।
ক.বাড়ি ছাড়ার মেয়াদ চব্বিশ ঘণ্টা থেকে বাড়িয়ে কতদিন হয়েছিল?
খ.‘হিন্দুয়ানির চিহ্ন’ বলতে গল্পে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।
প্রশ্নের ‘ক’-এর উত্তর
বাড়ি ছাড়ার মেয়াদ চব্বিশ ঘণ্টা থেকে বাড়িয়ে সাত দিন করা হয়েছিল।
প্রশ্নের ‘খ’-এর উত্তর
তুলসী গাছটিকে হিন্দুয়ানির চিহ্ন বলা হয়েছে।
তুলসী গাছটিকে মোদাব্বের উপড়ে ফেলতে চায়। মোদাব্বেরের মধ্যে ছিল তীব্র সাম্প্রদায়িক মনোভাব। যার কারণে সে হিন্দুদের কোনো কিছু সহ্য করতে পারত না। তাই তো সে তুলসী গাছের দ্বারা মানুষের উপকারের কথা চিন্তা না করেই শুধুমাত্র হিন্দুয়ানির চিহ্ন মনে করেছে।
উত্তরের সারবস্তু : ‘হিন্দুয়ানি চিহ্ন’ বলতে গল্পে তুলসী গাছকে বোঝানো হয়েছে।
ক.‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্পটি কত সালে প্রকাশিত হয়? ১
খ.‘সে কথা তুলসী গাছের জানবার কথা নয়’— উক্তিটির তাত্পর্য লেখো। ২
প্রশ্নের ‘ক’-এর উত্তর
‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্পটি প্রকাশিত হয় ১৯৬৫ খ্রিস্টাব্দে।
প্রশ্নের ‘খ’-এর উত্তর
তুলসী গাছটি জানে না কেন যুদ্ধ হয়, কেন গৃহকর্ত্রী চলে যায়, কেনইবা তার গোড়ায় আর পানি পড়ে না। অবশ্য এসব কথা তুলসী গাছের জানারও কথা নয়।
মানুষের নিজের সৃষ্ট সমস্যার ফলাফল শুধু মানুষকেই নয়, তার চারপাশের পরিবেশ এমনকী একটি সামান্য গাছকেও বহন করতে হয়। হিন্দুয়ানি চিহ্ন হওয়ার অপরাধে তুলসী গাছটির জীবন সংকটের মুখে পড়ে। কেউ তার কোনোরকম খোঁজ-খবর নেয় না। অথচ মৃতপ্রায় তুলসী গাছ মানব সৃষ্ট এসব কর্মকাণ্ডের কিছুই জানে না।
উত্তরের সারবস্তু : সাম্প্রদায়িক বিভেদের কারণে তুলসী গাছটি সংকটের মুখে পড়ে। কিন্তু কেন সাম্প্রদায়িক সংকট সৃষ্টি হয় তুলসী গাছ তা জানে না।
ক.‘সাব-ইনস্পেক্টরের দ্বিতীয় বউ আমার এক রকম আত্মীয়া’— ‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্পে উক্তিটি কার? ১
খ.বাড়ি দখলের বিষয়ে সরকারি আইনটি পরিষ্কার নয় কেন? ২
প্রশ্নের ‘ক’-এর উত্তর
‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্প থেকে উদ্ধৃত উক্তিটি কাদেরের।
প্রশ্নের ‘খ’-এর উত্তর
দেশভাগের পর অল্পসময়ে বাড়ির ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে সরকার হিমশিম খায় বিধায় বাড়ি দখলের ব্যাপারে সরকারি আইনটি ঠিক পরিষ্কারভাবে বোঝা যায় না।
সাব-ইন্সপেক্টর আসেন বাড়িটির অবৈধ দখল উচ্ছেদ করতে। ফিরে গিয়ে তিনি যে রিপোর্ট দেন তার মর্মার্থ উদ্ধারের ভয়েই ওপরওয়ালা তা ফাইল চাপা দেন। কারণ দেশের এ অস্থির রাজনৈতিক পরিবেশে বাড়ি দখলের বিষয়ে তাঁরা বিশেষ কিছু জানেন না। তাই বলা যায, বাড়ি দখলের বিষয়ে সরকারি আইনটি পরিষ্কার নয়
