‘হার্ট সুস্থ রাখার পথচলা শুরু হোক শৈশব থেকেই’ এ স্লোগান নিয়ে জনসাধারণের মাঝে হূদরোগের কারণ ও ঝুঁকি সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে পালিত হচ্ছে বিশ্ব হার্ট দিবস। এ উপলক্ষে ল্যাবএইড ফার্মার আয়োজনে গতকাল রবিবার ল্যাবএইড হাসপাতালে সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানে হূদরোগ বিশেষজ্ঞগণ হূদরোগ বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক ও এর ভয়াবহতা নিয়ে আলোচনা করেন। অধ্যাপক ডা. এম জালালউদ্দিনের সভাপতিত্বে সেমিনারে প্রধান বক্তা ছিলেন অধ্যাপক ডা. বরেণ চক্রবর্তী। হূদরোগ বিশেষজ্ঞ ডা. মাহাবুবুর রহমানের সঞ্চালনায় সেমিনারে হূদরোগ বিশেষজ্ঞগণ বক্তব্য রাখেন। আরো উপস্থিত ছিলেন ল্যাবএইড গ্রুপের প্রশাসনিক উপদেষ্টা ব্রিগেঃ জেনাঃ (ডা.) মঞ্জুর এ মোল্ল¬া (অব.) ও ল্যাবএইড ফার্মার হেড অব স্ট্র্যাটেজিক মার্কেটিং এন্ড কমিউনিকেশন মিতা বোসসহ অন্যান্য কর্মকর্তা। -প্রেস বিজ্ঞপ্তি
