জোকস

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ২০:৩৬
 জজ (এক পরিচিত চোরকে আবার দেখে) :তুমি? যখন আমি উকিল ছিলাম তুমি পকেটমার ছিলে, যখন সরকারি উকিল হলাম তুমি তখন গয়নার দোকানে চুরি করেছিলে এখন আমি জজ হয়ে এখানে এলাম, তুমি ব্যাংক লুট করলে! ঘটনা কী? অপরাধী চোর খুব বিনয়ের সাথে :স্যার প্রমোশন কি কেবল আপনারই হবে?  শিক্ষক :তাহলে তোমরা তো বুঝতেই পারছ, যে প্রাণীটা পানির মধ্যে থাকে তাকে বলে মাছ? এবার আসিফ বল তো দেখি, পৃথিবীর মধ্যে সবচে ছোট্ট মাছ কোনটা? - স্যার, জীবাণু?  শিক্ষক :রনি, এই ম্যাপে দেখাও তো দেখি আমেরিকা কোথায়? রনি গিয়ে দেখিয়ে আসার পর। শিক্ষক :ভেরি গুড? এবার জনি বল তো, আমেরিকা কে আবিষ্কার করেছেন? জনি :রনি, স্যার?  বিয়ের আগের দিন দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে— প্রথম বন্ধু :তোমাকে আজকের এই সুখের দিনের জন্য অভিনন্দন জানাই? দ্বিতীয় বন্ধু :ব্যাপার কী বুঝলাম না তো? আমার বিয়ে তো আজ নয়, কাল? প্রথম বন্ধু :সেজন্যই তো তোমার জীবনের শেষ সুখের দিনের জন্য অভিনন্দন জানাচ্ছে?