রামপালে বিদ্যুত্ কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত বাতিল করুন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৫
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান রামপাল তাপ বিদ্যুত্ কেন্দ্র নির্মাণ না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল রবিবার তিনি এক বিবৃতিতে বলেন, প্রাকৃতিক সম্পদ সুন্দরবনের সন্নিকটে কয়লাভিত্তিক রামপাল তাপ বিদ্যুত্ কেন্দ্র নির্মাণ করার সরকারি সিদ্ধান্তে জামায়াত গভীর উদ্বেগ প্রকাশ করছে। তিনি বলেন, আমরা মনে করি রামপালে বিদ্যুত্ কেন্দ্র নির্মাণে সরকারের সিদ্ধান্ত জাতীয় স্বার্থের সম্পূর্ণ পরিপন্থি। ক্ষতিকর বর্জ্য নির্গমনের ফলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যের লীলাভূমি সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। বিবৃতিতে তিনি প্রাকৃতিক দুর্যোগ থেকে বাংলাদেশকে রক্ষায় ঢাল হিসাবে ব্যবহূত সুন্দরবন রক্ষা করার জন্যই অবিলম্বে বিদ্যুত্ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা বাতিল করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।-প্রেস বিজ্ঞপ্তি