কবি মুহম্মদ নূরুল হুদার ৬৫তম জন্মদিন আজ। ‘জাতিসত্তা’র কবি হিসেবে খ্যাত এই কবি কক্সবাজার জেলার পোকখালী গ্রামে ১৯৪৯ সালের এই দিনে জন্মগ্রহণ করেন। মূলত কবি হলেও তিনি কথাসাহিত্য, মননশীল প্রবন্ধ, লোকসংস্কৃতি, মেধাস্বত্ব, নন্দনতত্ত্ব ও অনুবাদসহ সাহিত্যের প্রায় সব শাখাতেই বিচরণ করছেন। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় তিনি লিখে থাকেন। তার স্বরচিত, অনূদিত ও সম্পাদিত গ্রন্থসংখ্যা শতাধিক। তার ৬৫তম জন্মদিন উপলক্ষে আজ বিকাল সাড়ে ৪টায় রাজধানীর শাহবাগে গণগ্রন্থাগার প্রাঙ্গণে শরত্ বই উত্সবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে সব্যসাচী কবি সৈয়দ শামসুল হক ও অধ্যাপক মোহাম্মদ হারুন-উর-রশিদ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে আমন্ত্রিত কবিরা স্বরচিত কবিতা পাঠ করবেন। প্রেস বিজ্ঞপ্তি
