বাঙালি ঐতিহ্য সন্ধানের পথিকৃত আব্দুল করিম সাহিত্য বিশারদের ৬০তম মৃত্যুবার্ষিকী আজ। বাংলা সাহিত্য গবেষণায় অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার ১৯৯৫ সালে তাকে মরণোত্তর ‘স্বাধীনতা পদক’ প্রদান করে। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমাজ রূপান্তর অধ্যয়ন কেন্দ্র আজ বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ‘আব্দুল করিম সাহিত্য বিশারদ স্মারক বক্তৃতা’র আয়োজন করেছে। এবারের স্মারক বক্তা হচ্ছেন নূর মোহাম্মদ। এছাড়া বাংলা একাডেমীসহ চট্টগ্রাম ও পটিয়া উপজেলায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান সাহিত্য বিশারদকে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করেছে।
