শোক সংবাদ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৬
আব্দুল কাদের ব্যাপারী কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের শিক্ষানুরাগী আব্দুল কাদের ব্যাপারী (৯০) গতকাল ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৬ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। আঃ গনি মেম্বার নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা গ্রামের বাসিন্দা ও ইউপির সাবেক আওয়ামী লীগের সভাপতি হাজী আঃ গনি মেম্বার (৭০) গত শনিবার ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৪ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু গভীর শোক প্রকাশ করেছেন। কাজী পেয়ার আহমদ কুমিল্লার চৌদ্দগ্রাম নজুমিয়া ফাযিল মাদ্রাসার শিক্ষক ও মুন্সিরহাট ইউনিয়নের ডাকরা গ্রামের কাজী পেয়ার আহমদ (৬৪) বার্ধক্যজনিত কারণে গতকাল ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। জুলমত আলী আবিদ জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের সদস্য ও মিরপুর থানা জাতীয় পার্টির সহ-সভাপতি জুলমত আরী আবিদ (৬০) গতকাল রাজধানীর মীরপুরে নিজ বাস ভবনে হূদ রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস. এম ফয়সল চিশতি এবং জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক বাহাউদ্দীন বাবুল তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।