আওয়ামী লীগ সমর্থিতদের সংখ্যাগরিষ্ঠতা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন আওয়ামী লীগ ও বাম দল সমর্থিত গণতান্ত্রিক ঐক্য পরিষদ। নির্বাচনে ২৫টি আসনের মধ্যে এ পরিষদ ১৮টি এবং বিএনপি ও জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী পরিষদ ৭টি পদে জয় পেয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সহিদ আকতার হুসাইন। ঘোষিত ফলাফল অনুযায়ী নির্বাচনে সবচেয়ে বেশি ৯ হাজার ৩৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গণতান্ত্রিক ঐক্য পরিষদের প্রার্থী রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদউদ্দিন। এ পরিষদের নির্বাচিত অন্য প্রার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার (৮,৬৬৭ ভোট), বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক এআরএম মঞ্জুরুল আহসান বুলবুল (৯,১০৮), অ্যানার্জিপ্যাকের ব্যবস্থাপনা পরিচালক এএইচএম এনামুল হক চৌধুরী (৮,২৭১), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক একেএম গোলাম রব্বানী (৮,৭৫০), জনতা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার এবিএম বদরুদ্দোজ্জা (৮,২৮২), বিএমএ এবং স্বাধীনতা চিকিত্সক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান (৮,৫২৯), বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. এসএম ইমামুল হক (৮,৫১৩), ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এসএম বাহালুল মজনুন চুন্নু (৮,৬১৩), প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক নার্গিস জাহান বানু (৮,৪০৫), বিশ্ব শিক্ষক ফেডারেশনের সভাপতি মাহফুজা খানম (৮,৬০৬), ইউআইটিএস’র ভিসি ড. মুহাম্মদ আবদুস সামাদ (৮,৩৪৬), বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাস উদ্দিন (৯,০৬৩), বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মোহাম্মদ আব্দুল বারী (৮,২৩৫), বিশ্ববিদ্যালয়ের এএফ রহমান হলের প্রাধ্যক্ষ ড. মো. আজিজুর রহমান (৮,৪১৯), এপোলো গ্রুপের চেয়ারম্যান ড. মো. শামছুল হক ভুঁইয়া (৮,০৭৭), বিএসএমএমইউ’র চক্ষু বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ (৮,২২১), ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউটের আন্তর্জাতিক সভাপতি রামেন্দু (কৃষ্ণ) মজুমদার (৮,২০২)।