ভুয়া দূতাবাস!

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩৪
দুই বন্ধু মিলে একটি বাড়ি ভাড়া নিয়েছিল। মালিককে বলেছিল, তারা হস্তশিল্পের ব্যবসা করবে। কিন্তু তিন মাস পর ওই বাড়িটিকে তারা দূতাবাস ঘোষণা করে! কানাডায় এই প্রতারণার ঘটনা ঘটেছে। দেশটির ক্যালগারির পুলিশ জানিয়েছে, অ্যান্ড্রিস পিরেলি এবং মারিও অ্যান্টিন্যাসি নামের দুই বন্ধু ২০১১ সালের নভেম্বরে একটি বাড়ি ভাড়া নেয়। কথা ছিল তারা তিন মাস বাড়িটিতে ব্যবসা করবে। কিন্তু তিন মাস পর ঘটলো এক আশ্চর্যজনক ঘটনা। তারা দুইজনে ওই বাড়িকে দূতাবাস ঘোষণা করলো এবং বাড়িটিতে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করলো! বাড়ির কাগজপত্রও পরিবর্তন করা হয়। বাড়ির মালিক রেবেকা কভারহিল কয়েক মাস পর বাড়িতে ফিরে এসে এ ঘটনা জানতে পারেন এবং আদালতে মামলা করেন। পরে দীর্ঘদিন পর আদালত গত শুক্রবারের মধ্যে বাড়িটি মালিককে ফেরত দেওয়া নির্দেশ দেন। পুলিশ ওই প্রতারকদের গ্রেফতার করেছে। -ইউপিআই