গাংচিলকে উদ্ধারে জীবনের ঝুঁকি নিলেন পাইলট

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩৪
বলা হয়, জীবে প্রেম করে যেই জন, সেইজন সেবিছে ঈশ্বর। আর এই কাজটি করার ফলে কেবল ঈশ্বরের সেবাই হয় না, একটি প্রাণীর জীবন রক্ষা পাওয়াটাই বড় কথা। এক মার্কিন নাগরিক সেই প্রবাদটির জন্যই হয়তো নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটি গাংচিলের প্রাণ বাঁচালেন! হেলিকপ্টার নিয়ে যাওয়ার সময় এক পাইলট দেখতে পান ভার্জিনিয়া সমুদ্র সৈকতের উপরে একটি গাংচিল বিদ্যুতের তারে জড়িয়ে পড়েছে। ২৪ ঘন্টা ধরে পাখিটি এইভাবে ছিল। পরে পাইলট কর্তৃপক্ষকে বিষয়টি জানান। কর্তৃপক্ষ আরেকটি হেলিকপ্টার পাঠালে পাইলট জীবনের ঝুঁকি নিয়ে গাংচিলটিকে ওই ফাঁদ থেকে উদ্ধার করেন! পশু বিশেষজ্ঞরা জানিয়েছেন, পাখিটি মারাত্মক আঘাত পেয়েছে। -টেলিগ্রাফ