রায়পুরায় গ্রামবাসীর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ২০

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩৬
রায়পুরায় বিবদমান দুই দল গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে কাঁচা-পাকা বসতঘর ভাংচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় দমন মিয়া, দিলু মিয়া ও কোরবান আলী নামে তিনজন টেঁটাবিদ্ধসহ উভয়পক্ষের আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা দেয়া হয়েছে। গতকাল রবিবার রায়পুরা উপজেলার নিলক্ষার দুর্গম চরাঞ্চলে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার নিলক্ষা ইউনিয়নের শুঁটকিকান্দি গ্রামের রহিম মিয়া ও জজ মিয়া গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে চলা বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।