সাংবিধানিক গণতান্ত্রিক ধারা বজায় রাখতে জাতীয় নির্বাচনের বিকল্প নেই বলে মনে করেন জাতীয় পার্টি-জেপির মহাসচিব ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম। তিনি বলেন, জাতীয় নির্বাচন অবশ্যই অবাধ-নিরপেক্ষ-সুষ্ঠু এবং তার ফলাফল অবশ্যই জাতির কাছে গ্রহণযোগ্য হতে হবে। জাতীয় পার্টি-জেপির লালমাটিয়াস্থ কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল রবিবার সকালে অনুষ্ঠিত সম্পাদকমন্ডলীর সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, রাজনীতিবিদদের অবশ্যই সংকীর্ণ দলীয় স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী, যুগ্ম মহাসচিব আলহাজ্ব জামিলুল হক বকুল, খলিলুর রহমান খলিল, মাহবুবুর রহমান লিপটন, এম এ কাইয়ুম, খন্দকার শাহিন আলদ্বীন রিজভী, গাজী আমিনুর রহমান রতন, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু, ফজলে করিম পল্লব, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম তপন, প্রকাশনা সম্পাদক কে এম মজিবুর রহমান মজনু প্রমুখ।
জোবায়ের সেলিমের আরোগ্য কামনা
জাতীয় যুব সংহতির সহ-সভাপতি ও সাংবাদিক জোবায়ের সেলিম দীর্ঘদিন ধরে হাড় ক্ষয়জনিত সমস্যায় ঢাকা মেডিক্যাল হাসপাতালে অধ্যাপক শহিদুজ্জামানের তত্ত্বাবধানে চিকিত্সাধীন রয়েছেন। তিনি দ্রুত আরোগ্য লাভে দেশবাসী জনগণের কাছে দোয়া কামনা করেছেন। -প্রেস বিজ্ঞপ্তি
