যশোরে আওয়ামী লীগ নেতা ও পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪১
যশোরে পূর্ব বিরোধের জের ধরে এক আওয়ামী লীগ নেতা ও এক পরিবহন শ্রমিককে গুলি করেছে দুর্বৃত্তরা। রবিবার বিকালে শহরের ঢাকা রোড তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজন হলেন যশোর পৌরসভার এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর টায়ার ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম (৫২) ও বিআরটিসি পরিবহন কাউন্টারের কর্মচারী রিপন (২৮)। তাদের যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, শীর্ষ সন্ত্রাসী ফিঙে লিটনের গ্রুপের ক্যাডাররা এ গুলি করেছে।