গুলি বিনিময়ের ঘটনায় গতকাল রবিবার সন্ধ্যায় জিয়ানগরের যুবলীগ নেতা শীর্ষ সন্ত্রাসী তোফাজ্জেলকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বালিপাড়ায় বিএনপির মিছিলে গুলি চালায় তোফাজ্জেল। এই সংবাদ ছবিসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বটতলা বাজার থেকে রবিবার সন্ধ্যায় তোফাজ্জেলকে আটক করে ইন্দুরকানী থানা পুলিশ। তার বিরুদ্ধে ইন্দুরকানী থানায় অপহরণ, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির ৪টি মামলা রয়েছে। জানা যায়, তোফাজ্জেল বালিপাড়া ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক। এ বিষয়ে ইন্দুরকানী থানার ওসি নাসির উদ্দিন মল্লিক জানান, তোফাজ্জেল ইন্দুরকানী থানার তালিকা ভুক্ত শীর্ষ সন্ত্রাসী।
