প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পাঠ প্রস্তুতি

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৫৩
ইসলাম ও নৈতিক শিক্ষা আ.জ.ম. সাখাওয়াত্ হোসাইন (নূমান) সিনিয়র শিক্ষক বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ পিলখানা, ঢাকা প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সমাপনী পরীক্ষায় ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ৪০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। মনোযোগ দিয়ে পড়াশোনা করলে ৪০-এ ৪০ পাওয়া সম্ভব। আজ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়-২ ১। ইসলামের দ্বিতীয় মৌলিক বিশ্বাস কোনটি? ক) তাওহীদ খ) রিসালাত গ) আখিরাত ঘ) কিয়ামত ২। কাদের জীবনের লক্ষ্য ছিল মানুষের কল্যাণ সাধন করা? ক) নবী রাসূল (খ) সাহাবী গ) ইমাম ঘ) পরী-দরবেশ ৩। রিসালাত শব্দের অর্থ কী? ক) ভালকাজ খ) মন্দকাজ গ) পরকালে বিশ্বাস ঘ) বার্তাবহন ৪। যে ব্যক্তি একজনের কথা অন্য জনের কাছে পৌঁছায় তাকে কী বলা হয়? ক) ফেরেশতা খ) ইমাম গ) সাহাবী ঘ) রসূল ৫। ইসলামী পরিভাষায় যিনি আল্লাহর বাণী তাঁর বান্দাদের কাছে পৌঁছান তাকে কী বলা হয়? ক) ফেরেশতা খ) জিন গ) রাসূল ঘ) নেকবান্দা ৬। নবী রসূলের কাজ বা দায়িত্বকে কী বলা হয়? ক) হেদায়াত খ) রিসালাত গ) আখিরাত ঘ) তাওহীদ ৭। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় মানুষ কারা? ক) নবী রাসূলগণ খ) সাহাবীগণ গ) ইমামগণ ঘ) মুসাফিরগণ ৮। “প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক এসেছেন”- এটি কার বাণী? ক) আল্লাহ খ) মহানবী (স.) গ) আবু বকর (রা.) ঘ) উমার (রা.) ৯। মানবজাতির পথ প্রদর্শক কারা? ক) শিক্ষক খ) পিতামাতা গ) নবী রাসূল ঘ) আত্মীয়-স্বজন ১০। সকল নবী রাসূল মানুষকে কোনটির কথা বলেছেন? ক) তাওহীদ খ) তাকদীর গ) পরকাল ঘ) কিয়ামত ১১। সর্বশ্রেষ্ঠ নবীর নাম কী? ক) হযরতআদম (আ.) খ) হযরত ইবরাহীম (আ.) গ) হযরত মুসা (আ.) ঘ) হযরত মুহাম্মদ (স.) ১২। খাতামুন্নাবিয়্যীন মানে কী? ক) সর্বপ্রথম নবী খ) সর্বশেষ নবী গ) সর্বশ্রেষ্ঠ নবী ঘ) নবীদের নেতা ১৩। সর্বপ্রথম নবী কে? ক) হযরত আদম (আ.) খ) হযরত নূহ (আ.) গ) হযরত মুসা (আ.) ঘ) হযরত মুহাম্মদ (স.) ১৪। খাতামুন্নাবিয়্যীন কে? ক) হযরত ইবরাহীম (আ.) খ) হযরত মুহাম্মদ (স.) গ) হযরত ইসমাইল (আ.) ঘ) হযরত ইউসুফ (আ.) ১৫। মহানবী (স.) তৃতীয় কোন বিষয়ের প্রতি আমাদের ইমান আনতে নির্দেশ দিয়েছেন? ক) আখিরাত খ) রিসালাত গ) কিয়ামত ঘ) তাওহীদ ১৬। আখিরাত অর্থ কী? ক) ইহকাল খ) পরকাল গ) হাশর ঘ) মৃত্যুর যন্ত্রণা ১৭। সওয়াল-জওয়াব মানে কী? ক) ভালোমন্দ খ) ইহকাল ও পরকাল গ) শান্তি ও শাস্তি ঘ) প্রশ্ন ও উত্তর ১৮। মান রাব্বুকা অর্থ কোনটি? ক) এই ব্যক্তি কে? খ) তোমার দীন কী? গ) তোমার রব কে? ঘ) সর্বপ্রথম নবী কে? ১৯। কবরে কয়জন ফেরেশতা মৃত ব্যক্তিকে প্রশ্ন করবেন? ক) একজন খ) দুইজন গ) তিনজন ঘ) চারজন ২০। মা দীনুকা— এর অর্থ কোনটি? ক) আমার দীন ইসলাম খ) আমার রব আল্লাহ গ) তোমার দীন কী? ঘ) তোমার রব কে? ২১। কবরে মৃত ব্যক্তিকে কয়টি বিষয়ে প্রশ্ন করা হবে? ক) দুইটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি ২২। আখিরাতের প্রথম ধাপ কোনটি? ক) হাশর খ) কিয়ামত গ) মিজান ঘ) কবর ২৩। একদিন মহান আল্লাহ বিশ্বজগত্ এবং এর সবকিছুই ধ্বংস করে দিবেন, একে কী বলা হয়? ক) ঘূর্ণিঝড় খ) সাইক্লোন গ) কিয়ামত ঘ) পরকাল ২৪। মিজান অর্থ কী? ক) পরিমাপ যন্ত্র খ) পাপ গ) সাওয়াব ঘ) আমলনামা ২৫। যেসব ফেরেশতা মানুষের পাপ-পুণ্য লিখে রাখেন তাদের কী বলা হয়? ক) কিরামান কাতেবিন খ) মুনকার নাকির গ) হারুত মারুত ঘ) প্রথম ও শেষ ফেরেশতা ২৬। মুসলিমের চরিত্রে সবসময় কার ভয় থাকবে? ক) আল্লাহর খ) শয়তানের গ) জাহান্নামের ঘ) শত্রুর ২৭। পৃথিবীর সবকিছুর চেয়ে বেশি প্রিয় মনে করতে হবে কোনটি? ক) সম্পদ খ) সম্মান গ) সন্তান ঘ) সত্য ও ন্যায় উত্তরমালা১.খ ২.ক ৩.ঘ ৪.ঘ ৫.গ ৬.খ ৭.ক ৮.ক ৯.গ ১০.ক ১১.ঘ ১২.খ ১৩.ক ১৪.খ ১৫.ক ১৬.খ ১৭.ঘ ১৮.গ ১৯.খ ২০.গ ২১.খ ২২.ঘ ২৩.গ ২৪.ক ২৫.ক ২৬.ক ২৭.ঘ ২৮.গ ২৯.ক ৩০.খ। ০০০০০০০০ বাংলাদেশ ও বিশ্বপরিচয় সিএম মিরাজুল ইসলাম প্রভাষক ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ নমুনা প্রশ্ন সময় - ২.৩০ ঘণ্টা পূর্ণমান - ১০০ [দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক] ১। সঠিক উত্তরটি উত্তর পত্রে লিখ: ১x৪০ = ৪০ ১) ঐতিহাসিক ‘ছিয়াত্তরের মন্বন্তর’ কবে সংঘটিত হয়? (ক) ১১৭৬ সনে (খ) ১৭৭৬ সনে (গ) ১১৭০ সনে (ঘ) ১৭৭০ সনে উত্তর: ১৭৭০ সনে ২) বৃটিশ বিরোধী আন্দোলনে প্রথম নারী শহিদ কে? (ক) লীলা নাগ (খ) প্রীতিলতা (গ) ইলা মিত্র (ঘ) ক্ষুদিরাম উত্তর : প্রীতিলতা ৩) মুসলমানদের শিক্ষা ও সামাজিক সংস্কার আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না কে? (ক) নবাব আবদুল লতিফ (খ) সৈয়দ আমীর আলী (গ) সৈয়দ আহম্মদ খান (ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ৪) বৃটিশ বিরোধী প্রথম স্বাধীনতা সংগ্রাম কোনটি? (ক) সিপাহি বিদ্রোহ (খ) তিতুমীরের বিদ্রোহ (গ) ফকির-সন্ন্যাসী বিদ্রোহ (ঘ) ফরায়েজী আন্দোলন উত্তর :সিপাহি বিদ্রোহ ৫) বাংলাদেশ কবে পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়? (ক) ১৯৭১ সালে (খ) ১৮৮৫ সালে (গ) ১৯৪৭ সালে (ঘ) ১৯৪৮ সালে উত্তর : ১৯৪৭ সালে ৬) ইংরেজ সরকার কত সালে বঙ্গভঙ্গ করেন? (ক) ১৯০৫ (খ) ১৯০৬ (গ) ১৯১১ (ঘ) ১৯৪৭ উত্তর : ১৯০৫ ৭) বাংলার নবজাগরণের সাথে জড়িত ছিলেন কে? (ক) মাইকেল মধুসূদন দত্ত (খ) বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন (গ) নেতাজী সুভাষ চন্দ্র বসু (ঘ) শেরে বাংলা এ.কে ফজলুল হক উত্তর : মাইকেল মধুসূদন দত্ত ৮) বাংলাদেশের মোট জাতীয় আয়ে শিল্পের অবদান কত ভাগ? (ক) ২০% (খ) ২৫% (গ) ৩০% (ঘ) ৩৫% উত্তর:৩০% ৯) কোন ধরনের মাটি আলু চাষের জন্য উপযোগী? (ক) দোআঁশ এবং বেলে-দোআঁশ (খ) পলি ও পলি-দোআঁশ (গ) এটেল ও বেলে-দোআঁশ (ঘ) বেলে-দোআঁশ উত্তর: দোআঁশ এবং বেলে-দোআঁশ ১০) বাংলাদেশে প্রতিবছর গমের চাহিদা কত? (ক) প্রায় ১০ লক্ষ মেট্রিক টন (খ) প্রায় ১৫ লক্ষ মেট্রিক টন (গ) প্রায় ৫ লক্ষ মেট্রিক টন (ঘ) প্রায় ১২ লক্ষ মেট্রিক টন উত্তর :প্রায় ১৫ লক্ষ মেট্রিক টন ১১) বাংলাদেশের মোট জাতীয় আয়ে কোন খাতের অবদান বেশি? (ক) কৃষি (খ) শিল্প (গ) মত্স্য (ঘ) কুঁটির শিল্প উত্তর: শিল্প ১২) বাংলাদেশের পাট কারখানা কোন জেলায় অবস্থিত? (ক) আশুগঞ্জ (খ) নাটোর (গ) ঘোড়াশাল (ঘ) নারায়ণগঞ্জ উত্তর: নারায়ণগঞ্জ ১৩) সরকারি কাগজের কল কোন কোন জেলায় অবস্থিত? (ক) চন্দ্রঘোনা, খুলনা ও পাকশী (খ) খুলনা, ফরিদপুর ও ফেঞ্চুগঞ্জ (গ) নারায়ণগঞ্জ, চন্দ্রঘোনা ও চট্টগ্রাম (ঘ) খুলনা, বরিশাল ও নাটোর উত্তর: চন্দ্রঘোনা, খুলনা ও পাকশী ১৪) বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি? (ক) চা (খ) তামাক (গ) পাট (ঘ) তৈলবীজ উত্তর :পাট ১৫) বাংলাদেশের কত ভাগ এলাকা বিভিন্ন ধরনের দুর্যোগে আক্রান্ত হয়? (ক) ২০% (খ) ৮০% (গ) ৭০% (ঘ) ৬৪% উত্তর : ৬৪% ১৬) নদী ভাঙ্গনের প্রাকৃতিক কারণ নয় কোনটি? (ক) জোয়ার-ভাটা (খ) ভূমিকম্প (গ) বন্যা (ঘ) নদী খনন উত্তর: নদী খনন ১৭) বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ফলে কী প্রভাব দেখা যাচ্ছে? (ক) ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে (খ) কৃষি জমির উর্বরহা বৃদ্ধি পাচ্ছে (গ) তাপমাত্রা হ্রাস পাচ্ছে (ঘ) নদীতে জোয়ার-ভাটা হচ্ছে উত্তর : ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে ১৮) প্রতি বছর কত হেক্টর জমি নদী ভাঙনের শিকার হয়? (ক) ১০০০ হেক্টর (খ) ১০০০০ হেক্টর (গ) ১০০০০০ হেক্টর (ঘ) ৯০০০০ হেক্টর উত্তর : ১০০০০ হেক্টর ১৯) নাগরিকরা নিয়মিত কর প্রদান করে কেন? (ক) ভোটদানের জন্য (খ) শিক্ষা লাভের জন্য (গ) রাষ্ট্র পরিচালনার জন্য (ঘ) নিরাপত্তার জন্য উত্তর : রাষ্ট্র পরিচালনার জন্য ২০) রাষ্ট্রের প্রতি আনুগত্য আবশ্যক কেন? (ক) মানবিক গুণাবলি বিকাশের জন্য (খ) আন্দোলন-সংগ্রাম করার জন্য (গ) রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা ও উন্নতির জন্য (ঘ) রাষ্ট্রের আয়তন বৃদ্ধির জন্য উত্তর: রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা ও উন্নতির জন্য নমুনা প্রশ্নের পরবর্তী অংশ আগামীকাল