জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি : বিজ্ঞান

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৫৪
অধ্যায়: (সমন্বয় ও নিঃসরণ) গতকালের পর ২৩. উদ্ভিদের বৃদ্ধি হয় কেন? ক) তৃণভোজী প্রাণীর খাদ্য হবার জন্য খ) প্রয়োজনীয় সূর্যালোক পাবার জন্য গ) বেশি খাদ্য তৈরি করার জন্য ঘ) ফুল ও ফল উত্পাদন করে বংশ বিস্তার করার জন্য। উ:ঘ ২৪. প্রতিবর্ত ক্রিয়া নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত? ক) আলোর প্রতিফলন খ) ব্যতিচার গ) অপবর্তন ঘ) পোলারায়ন উ:ক ২৫. কোন হরমোন পাতায় উত্পন্ন হয়? ক) জিববেলিন খ) সাইটোকাইনিন গ) ফ্লোরিজেন ঘ) ইথিলিন উ:গ প্রয়োগমূলক: ২৬. অক্সিনের কাজ কোনটি? ক) কোষ বৃদ্ধি খ) অঙ্গের বিকাশসাধন গ) বীজ ও অঙ্গের সুপ্তাবস্থা ভাঙা ঘ) অকালে ফল ঝরে পড়া রোধ উ:ঘ ২৭. অংকুরোদগমের হার বাড়াতে হলে নীচের কোনটি ব্যবহার করা হয়? ক) অক্সিন খ) জিবরেলিন গ) সাইটোকাইনিন ঘ) অ্যাবসিসিক এসিড উ:খ ২৮. ইথিলিনের কাজ কী? ক) উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি খ) ফলের ঝরে পড়া রোধ গ) ফল পাকানো ঘ) জীবের সুপ্তাবস্থা কাটানো উ:গ ২৯. কোনটি তাত্ক্ষণিক কাজ সম্পাদনে সহায়তা করে? ক) করোটিক স্নায়ু খ) মস্তিষ্ক গ) মেরুরজ্জু ঘ) স্নায়ুতন্ত্র উ:গ ৩০. লঘু মস্তিষ্ক নিচের কোন কাজটি সম্পাদন করে? ক) দর্শন খ) দেহের ভারসাম্য রক্ষা গ) চিন্তা চেতনা ঘ) স্মৃতি উ:খ ৩১. নিঃশ্বাস বায়ুতে Co2এর পরিমাণ কত? ক) ১০% খ) ৫% গ) ৪% ঘ) ১২% উ:গ উচ্চতর দক্ষতা ৩২. কান্ডের মোটা হওয়ার সাথে জড়িত কোনটি? ক) পিথ খ) এন্ডোডার্ম গ) কর্টেক্স ঘ) ক্যাম্বিয়াম বলয় উ:ঘ ৩৩. নিচের কোনটি আলোক দিকমুখিতা? ক) ফটোট্রপিজম খ) জিওট্রপিজম গ) কেমোট্রপিজম ঘ) থিগমোট্রপিজম উ:ক ৩৪. আলোর দিকে কান্ডের গমন কোন ধরনের দিকমুখিতা? ক) ঋণাত্মক আলোর দিকমুখিতা খ) ধনাত্মক আলোর দিকমুখিতা গ) আলোক দিকমুখিতা ঘ) ঋণাত্মক দিকমুখিতা উ:খ ৩৫. কোনটি তাত্ক্ষণিক প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে? ক) নিউরনখ) গুরুমস্তিষ্কগ) মেরুরজ্জু ঘ) মেডুলা উ:খ বহুপদী সমাপ্তিসূচক: ৩৬. নিচের তথ্য সমূহ লক্ষ্য কর: i. গুরুমস্তিষ্কের খণ্ড ২টি ii. মধ্যমস্তিষ্ক দৃষ্টিশক্তি নিয়ন্ত্রণ করে iii. মেডুলা শ্বসন নিয়ন্ত্রণ করে নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ)ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii উ:ঘ ৩৭. জিবরেলিনের উপস্থিতি দেখা যায়— i. চারা গাছে ii. বীজ পত্রে iii. পত্রের বর্ধিষ্ণু অঞ্চলে নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii উ:ঘ ৩৮. দেহে বিপাকের ফলে উত্পন্ন হয়— i. পানি, কার্বনডাই অক্সাইড ii. ইউরিয়া, নাইট্রোজেন iii. কার্বনডাই অক্সাইড, ইউরিয়া নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii উ:খ