ব্যবসায় সংগঠন
মো. কবির হোসেন (সুজন)প্রভাষক
ব্যবস্থাপনা বিভাগ
নিকুঞ্জ মডেল কলেজ, খিলক্ষেত, ঢাকা
উদ্দীপক তৈরী এবং
উত্তর লেখার পদ্ধতি
প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথমপত্রে ব্যবসায়ের মৌলিক ধারণা অধ্যায় পাঠদান শেষে তোমাদের সুবিধার্থে একটি উদ্দীপক তৈরী, উদ্দীপক থেকে উত্তর বের করে কিভাবে উক্ত প্রশ্নের উত্তর সাজিয়ে উপস্থাপন করতে হবে তা নিম্নে আলোচনা করা হলো।
উদ্দীপক : রাম, স্যাম ও যদু তিন ভাই। রাম স্নাতক পাশ করে সুবিধামত চাকুরী না পেয়ে পৈত্রিক সম্পত্তি হিসাবে প্রাপ্ত দুটি পুকুরে মাছ ছাষ করে এবং উক্ত মাছ স্থানীয় বাজারে বিক্রয় করে জীবিকা নির্বাহ করে। স্যাম বন থেকে কাঠ কেটে এই কাঠ দিয়ে আসবাবপত্র তৈরী করে স্থানীয় বাজারে বিক্রয় করে। যদু তাদের জেলায় স্থানীয় পল্লী বিদ্যুত্ অফিসে করণীকের কাজ করে। তাদের তিন জনের সংসার এখন ভালই চলছে।
ক) ব্যবসায় কী ? ১
খ) বাণিজ্য বলতে কি বুঝায় ? ২
গ) উপরের উদ্দীপকে স্যামের আসবাবপত্র প্রস্তুত ব্যবসায়ের কোন শাখার অন্তর্ভুক্ত? আলোচনা কর। ৩
ঘ) উদ্দীপকে যদু যে শিল্পে কাজ করে সেটি কোন ধরণের শিল্প বলে তুমি মনে কর? তোমার মতামত দাও। ৪
উদ্দীপকের ক নং প্রশ্নের উত্তর: মুনাফা অর্জনের উদ্দেশ্যে মানুষের অভাব মোচনের লক্ষ্যে শিল্পের মাধ্যমে পণ্যদ্রব্য ও সেবাসামগ্রী উত্পাদন ,বাণিজ্যের মাধ্যমে বণ্টন ও এর সহায়ক সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকেই ব্যবসায় বলে। (জ্ঞানমূলক অংশ)
উদ্দীপকের খ নং প্রশ্নের উত্তর: মুনাফা অর্জনের উদ্দেশ্য নিয়ে শিল্পে উত্পাদিত পণ্য প্রকৃত ভোগকারীর নিকট পৌঁছানোর ক্ষেত্রে যে সকল প্রতিবন্ধকতা দেখা দেয় তা দূরীকরণের জন্য গৃহীত যাবতীয় কাজের সমষ্টিকে বাণিজ্য বলে। (জ্ঞান মূলক অংশ)
বাণিজ্য ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ শাখা। পৃথিবীর একপ্রান্তে উত্পাদিত পণ্য অন্য প্রান্তে বাণিজ্যের মাধ্যমে পৌঁছে থাকে। আর এই পৌঁছানোর ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা প্রতিবন্ধকতা দেখা দেয়। যার মধ্যে ব্যাংক, বীমা, পরিবহন, গুদামজাতকরণ ও বাজারজাতকরণ প্রসার অন্যতম। ব্যাংক মূলত অর্থ সংক্রান্ত, বীমা মূলত ঝুঁকিগত, পরিবহন মূলত স্থানগত, গুদামজাতকরণ মূলত সময়গত এবং বাজারজাতকরণ প্রসার মূলত পণ্য সম্পর্কে জানানো এবং উত্সাহ সৃষ্টি এই সকল প্রতিবন্ধকতাসমূহ দূর করে থাকে। (অনুধাবনমূলক অংশ)
উদ্দীপকের গ নং প্রশ্নের উত্তর: উপরের উদ্দীপকে স্যামের আসবাবপত্র প্রস্তুত ব্যবসায়ের অন্যতম শাখা শিল্পের অন্তর্ভুক্ত। (জ্ঞানমূলক অংশ)
প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ করে উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করাকে শিল্প বলে
শিল্প উত্পাদনের বাহন। উত্পাদন প্রক্রিয়ার ভিন্নতার কারণে শিল্প আবার বিভিন্ন ধরনের হতে পারে। যথা: প্রজণন শিল্প, নিস্কাশন শিল্প, নির্মান শিল্প, যান্ত্রিক শিল্প এবং সেবা পরিবেশক শিল্প। (অনুধাবনমূলক অংশ)
উপরের উদ্দীপকে স্যাম বন থেকে কাঠ কেটে আসবাবপত্র প্রস্তুুত করে উক্ত আসবাবপত্র তাদের স্থানীয় বাজারে বিক্রয় করে। তাই প্রকৃত প্রদত্ত সম্পদ বন থেকে কাঠ সংগ্রহ করে এই কাঠ বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মানুষের ব্যবহারের উপযোগী করে চূড়ান্ত ভোগের জন্য আববাবপত্র প্রস্তুত করে। তাই এই প্রস্তুত এক ধরনের শিল্প। (প্রয়োগস্তরের অংশ)
উদ্দীপকের ঘ নং প্রশ্নের উত্তর : উদ্দীপকে যদু যে শিল্পে কাজ করে সেটি একটি সেবা পরিবেশক শিল্প। (জ্ঞানমূলক অংশ)
যে শিল্প মানুষের জীবন সহজ ও আরামদায়ক করার কাজে নিয়োজিত থাকে তাকে সেবা পরিবেশক শিল্প বলে।
বিভিন্ন ধরনের শিল্পের মধ্যে সেবা পরিবেশক শিল্প শিল্পের একটি অতীব প্রয়োজনীয় শাখা। কারণ এই শিল্প মানুষের জীবনকে সহজ ও আরামদায়ক করে তোলে। এই শিল্পের অন্তর্ভুক্ত রয়েছে গ্যাস, বিদ্যুত্, ওয়াসা, টেলিফোন এবং পর্যটন শিল্প ইত্যাদি। (অনুধাবন মূলক অংশ)
উপরের উদ্দীপকে যদু স্থানীয় পল্লী বিদ্যুত্ অফিসে করণীকের কাজ করে। কিন্তু তার কর্মরত প্রতিষ্ঠানটি বিদ্যুতের একটি অঙ্গ প্রতিষ্ঠান। যা সমাজের মানুষের জীবনযাত্রাকে সহজ ও আরামদায়ক করার জন্য সেবামূলক কাজ করে যাচ্ছে। যার মাধ্যমে পল্লী এলাকার সাধারণ মানুষ সেবা পাচ্ছে। সেই হিসাবে এটি একটি সেবা পরিবেশক শিল্প। (প্রয়োগ মূলক অংশ)
উদ্দীপকের সেবা পরিবেশক শিল্প সেবার পাশাপাশি বিরাট একটি অংশের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। এর ফলে সেবা দেয়া যেমন সহজ হয়েছে পাশাপাশি উক্ত জনশক্তি তারা তাদের পরিবারের সুখ স্বাচ্ছন্দ ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। তাই এই শিল্প খাতের অবদান সমাজে রয়েছে। তাই সমাজের মানুষের জীবন যাত্রাকে আরো সহজ ও গতিময় করার জন্য এই খাত সমূহের আরো উন্নতি এবং নতুন নতুন সেবা খাত সৃষ্টি করা প্রয়োজন। আমরা আশা করি অদূর ভবিষ্যতে আমাদের দেশে এই খাতের আরো উন্নয়ন হবে । (উচ্চতর দক্ষতা স্তরের অংশ)
০০০০০০০০০০
বাংলা প্রথমপত্র
মোস্তাফিজুর রহমান লিটন
সিনিয়র শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূরমোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
সাহিত্যে খেলা
ক.‘রামায়ণ’ কে রচনা করেছেন? ১
খ.‘অতি সস্তা খেলনা’ বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো। ২
প্রশ্নের ‘ক’-এর উত্তর
‘রামায়ণ’ বাল্মীকি রচনা করেছেন।
প্রশ্নের ‘খ’-এর উত্তর
লেখক ‘অতি সস্তা খেলনা’ বলতে সেই সাহিত্যকে বুঝিয়েছেন যা অতি সহজেই পাঠকের মনোরঞ্জন করে।
সাহিত্যের প্রধান উদ্দেশ্য আনন্দ দেওয়া, কারও মনোরঞ্জন করা নয়। সাহিত্য যখন কারও মনোরঞ্জন করে তখন তার মধ্যে আর কোনো আদর্শ থাকে না। তা পরিণত হয় একটি সস্তা খেলনায়।
উত্তরের সারবস্তু : ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধে লেখক ‘অতি সস্তা খেলনা’ বলতে সেই সাহিত্যকে বুঝিয়েছেন যা অতি সহজেই পাঠকের মনোরঞ্জন করে।
ক.রোদ্যাঁর একটি শ্রেষ্ঠ ভাষ্কর্যের নাম উল্লে¬খ করো। ১
খ.মানুষের দেহমনের সকল ক্রিয়ার মধ্যে ক্রীড়া শ্রেষ্ঠ কেন? —ব্যাখ্যা করো। ২
প্রশ্নের ‘ক’-এর উত্তর
রোদ্যাঁর একটি শ্রেষ্ঠ ভাষ্কর্যের নাম ‘নরকের দুয়ার’।
প্রশ্নের ‘খ’-এর উত্তর
মানুষের দেহমনের সকল প্রকার ক্রিয়ার মধ্যে ক্রীড়া শ্রেষ্ঠ। কেননা তা উদ্দেশ্যহীন।
সাধারণত মানুষ যখন খেলা করে তখন সে আনন্দ ছাড়া অন্য কোনো কিছুর আকাঙ্ক্ষা রাখে না। নিষ্কাম আনন্দই তার একমাত্র প্রত্যাশা। মানুষ খেলা করে শুধু সেসময়ের প্রাপ্ত আনন্দের জন্যে, অন্য কোনো কিছু পাওয়ার ইচ্ছা তার থাকে না।
কলিমদ্দি দফাদার
ক.দফাদার পদটি কী? ১
খ. খানসেনারা কলিমদ্দি দফাদারকে তাদের অভিযানের সঙ্গী হিসেবে বেছে নেয় কেন? ২
প্রশ্নের ‘ক’-এর উত্তর
দফাদার পদটি গ্রামাঞ্চলের একটি মর্যাদাবান পদ।
প্রশ্নের ‘খ’-এর উত্তর
খানসেনারা কলিমদ্দি দফাদারকে তাদের অভিযানের সঙ্গী হিসেবে বেছে নেয় কারণ সে সরকারি লোক।
মুক্তিযুদ্ধের সময় কলিমদ্দি দফাদার খানসেনাদের সঙ্গী হিসেবে কাজ করে। সে নিয়মিত নামাজ পড়ে এবং খানসেনারা যা হুকুম করে তা পালন করে। এগুলোই তাকে সঙ্গী হিসেবে বেছে নেওয়ার প্রধান কারণ।
উত্তরের সারবস্তু : কলিমদ্দি দফাদারকে খানসেনারা তাদের অভিযানের সঙ্গী হিসেবে বেছে নেয়, কারণ সে সরকারি লোক, নামাজ পড়ে এবং খানসেনাদের প্রত্যেকটি হুকুম পালন করে।
ক.চরম দুর্দিনেও কলিমদ্দি দফাদার কেমন মানুষ? ১
খ.‘দফাদার ভাই আপনেও’— কথাটি দিয়ে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো। ২
প্রশ্নের ‘ক’-এর উত্তর
চরম দুর্দিনেও কলিমদ্দি দফাদার ফূর্তিবাজ মানুষ।
প্রশ্নের ‘খ’-এর উত্তর
‘দফাদার ভাই আপনেও’ এ উক্তির মাধ্যমে খানসেনাদের সঙ্গে কলিমদ্দি দফাদারের
সংশ্লি¬ষ্টতা বোঝানো হয়েছে।
প¬াবিত অঞ্চলে খানসেনারা এলে তাদের প্রতিটি হুকুম পালন করে কলিমদ্দি দফাদার। তাদের দেওয়া টাকা নিয়ে সে হাসিমুখে তাদের পথ দেখায়। খানসেনাদের সাথে কলিমদ্দি দফাদারের মতো ভালো নির্বিরোধী মানুষের এ ঘনিষ্ঠতা দেখে বাজারের লোক তাকে অনুযোগ করে আলোচ্য উক্তিটি করেছে। কথাটি দ্বারা গ্রামবাসীদের সংশয় প্রকাশ পেয়েছে তার প্রতি।
