জোকস

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৩, ২০:১৬
 শিক্ষক ও ছাত্রের মধ্যে কথা হচ্ছে— শিক্ষক :চোর সম্পর্কে একটা ভালো উদাহরণ দিতে পারবে। ছাত্র :চোর পালালে বুদ্ধি বাড়ে। অতএব নিজেকে বুদ্ধিমান করে গড়ে তোলার জন্য চোরকে সব সময়ই পালাতে দিতে হবে।  ছেলে :বাবা, ইডিয়ট কাকে বলে? বাবা :ইডিয়ট হলো সেই সব বোকা ব্যক্তি যারা নিজেদের বক্তব্য এত বেশি প্রলম্বিত করে যে কেউ তার কথা বুঝতে পারে না। বুঝতে পেরেছ? ছেলে :না।  একজন এসে পুলিশকে জিজ্ঞেস করলেন, ‘আমি কি এখানে গাড়িটা পার্ক করতে পারি?’ —না। —তাহলে এই গাড়িগুলো এখানে কেন? —তারা কেউ এখানে গাড়ি পার্ক করতে পারবে কি না জিজ্ঞেস করেনি।  ক্রেতা :আপনার দোকানে কি অদৃশ্য কালি হবে? বিক্রেতা :জ্বি হবে, কোন রঙেরটা দেব বলুন!  প্রথম বন্ধু :তোদের প্রেম দেখলে আমার ঈর্ষা হয়। এই তো সেদিনও দেখলাম তুমি তোমার স্ত্রী’কে হাত ধরে নিয়ে শপিং মলে ঘোরাঘুরি করছ! দ্বিতীয় বন্ধু :তুই যা দেখেছিস তা ঠিক আছে, তবে যা ভেবেছিস তা ঠিক না। আমি ওর হাত ধরে হাঁটি কারণ হাত ছাড়লেই ও আবার কেনাকাটা করতে আরেকটা দোকানে ঢুকে যায়!