দন্ত চিকিত্সকরা দাঁতের ক্যাভিটি সম্পর্কে দ্বিমত পোষণ করলেও সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, দাঁতের ক্যাভিটি হয়তো কিছু কিছু ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক অ্যাট বাফেলোর গবেষকরা এ গবেষণাটি করেছেন। মোট ৬২০ জন স্বেচ্ছাসেবকের সাহায্যে গবেষণাটি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে ম্যাশএবল। —রয়টার্স
