আর কয়েকদিন পরেই মুসলমানদের ধর্মীয় উত্সব ঈদুল আজহা। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশ, রাজধানীর হাটগুলো কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছে না। অনেক ক্ষেত্রে গতবারের চেয়ে কমমূল্যে ইজারা দিতে বাধ্য হয়েছেন কর্তৃপক্ষ। সেজন্য কোটি কোটি টাকার রাজস্ব ক্ষতির সম্মুখীন হয়েছে ডিসিসি। অন্যদিকে রাস্তায় পশুর হাট না বসানো অথবা হাটকে রাস্তা পর্যন্ত সম্প্রসারিত করার প্রয়াস বন্ধ করা জরুরি। পাশাপাশি পশুর হাটের নিরাপত্তা বিধান করাও জরুরি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
সৈয়দ সাইফুল করিম, মিরপুর, ঢাকা
