উদীচীর বিবৃতি

কবি মহাদেব সাহার চিকিত্সা সহায়তায় এগিয় আসুন

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪৮
বিশিষ্ট বুদ্ধিজীবী, মানবতাবাদী সাহিত্যিক ও কবি মহাদেব সাহা দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তার উন্নত চিকিত্সা দরকার। এ ব্যাপারে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ছে উদীচী শিল্পীগোষ্ঠী। উদীচীর কেন্দ্রীয় সভাপতি কামাল লোহানী ও সাধারণ সম্পাদক প্রবীর সরদার এক বিবৃতিতে বলেন, মহাদেব সাহা শুধু একজন কবিই নন, তিনি চিন্তা-চেতনায় মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে নিজেকে নিয়োজিত করেছেন। বেশ কিছুদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী তিনি। তার চিকিত্সার জন্য প্রচুর টাকা প্রয়োজন। তাই এই গুণী কবিকে বাঁচিয়ে রাখতে চিকিত্সা সহায়তার আবেদন জানাচ্ছে উদীচী। -প্রেস বিজ্ঞপ্তি