ইয়েমেনে একটি বড় সেনাঘাঁটির নিয়ন্ত্রণ নিল আল-কায়েদা

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৬
সন্দেহভাজন আল-কায়েদা সন্ত্রাসীরা ইয়েমেনের একটি সেনা সদরদপ্তর দখল করে নিয়েছে। সামরিক পোশাক পরা বহু আল-কায়েদা সদস্য চারটি গাড়িতে করে বন্দরনগরী মুকাল্লার ওই সদরদপ্তরে হানা দেয়। এ সময় সন্ত্রাসীরা সদরদপ্তরের প্রবেশপথে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটালে দুই সেনা নিহত হয়। সেখানে তারা বহু ইয়েমেনি সৈন্যকে পণবন্দী করেছে বলে মনে করা হচ্ছে। মুকাল্লা হচ্ছে ইয়েমেনর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় হাজরামাউথ প্রদেশের রাজধানী। সদরদপ্তরের এক কর্মকর্তা জানান, সেনাবাহিনীর অঞ্চল-২ এর কমান্ডার জেনারেল মুহসেন হাসান এ সময় ভবনের ভেতের ছিলেন এবং তিনিও পণবন্দী হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আল-কায়েদার হামলার পর ওই এলাকায় সেনাশক্তি বাড়ানো হয়েছে এবং গেরিলাদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। ওই কর্মকর্তা বলেন, গেরিলাদেরকে হামলার জন্য চরম মূল্য দিতে হবে। খবর রেডিও তেহরানের।