শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষা বর্ষে স্নাতক ভর্তি পরীক্ষার আবেদন আজ ১ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। উভয় বিশ্ববিদ্যালয়ে অভিন্ন প্রশ্নপ্রত্রে ‘এ’ ও ‘বি’ এই দুই ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর। এবার শাবিতে A1 ও B1 ৬৫০, B2, B3 ৭০০, B4 ৭৫০ টাকা এবং যবিতে A/2 ৫০০, B5, B6 ৯৫০ ও B7 ১০০০ টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে বলে জানান শাবির ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. জাকির হোসেন।
আবেদন করার জন্য শিক্ষার্থীদের একটি প্রি-পেইড টেলিটক মোবাইল ফোন থেকে ভর্তিচ্ছু বিশ্ববিদ্যালয়ের নাম (SUST/JSTU), বোর্ডের প্রথম তিন অক্ষর, এইচএসসি/সমমানের রোল নম্বর, পাসের সাল এবং ইউনিটের কি-ওয়ার্ড (A1,A2,B1,B2,B3,B4,B5,B6,B7) লিখে ১৬২২২ নম্বরে মেসেজ করতে হবে। ফিরতি মেসেজ অনুরসণ করে প্রার্থীরা যোগাযোগ নম্বর (নিজস্ব বা অভিভাবকের) এবং যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক (SUST/JSTU) তার নাম দিতে হবে। শিক্ষা বোর্ড থেকে সংগৃহীত তথ্যের ভিক্তিতে ভর্তি পরীক্ষা দেয়ার যোগ্য হলে তার ফোন থেকে নির্ধারিত ফি কেটে নিয়ে ভর্তি পরীক্ষার রোল নম্বর জানিয়ে দেয়া হবে। যে কোন তথ্য জানতে www.sust.edu/admission অথবা www.just.edu.bd ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে। তাছাড়া এ সংক্রান্ত কোন বিষয়ে প্রশ্ন থাকলে ০১৫৫৫৫৫৫০০১-৬ হটলাইনে ফোন করা যাবে।
