আজকের রাশিফল

আপডেট : ০১ অক্টোবর ২০১৩, ১৭:২০
২ অক্টোবর, ২০১৩ খ্রিস্টাব্দ, বুধবার আজ ১৭ আশ্বিন ১৪২০ বঙ্গাব্দ এবং ২৫ জিলক্বদ, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.০১ মিনিটে এবং সূর্যাস্ত ৫-৫০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ২। আপনার উপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও শুক্র। আপনার শুভসংখ্যা ২ ও ৬। শুভবার সোম ও শুক্রবার। শুভরত্ন :মুক্তা ও হীরা। প্রকৃতিগতভাবে আপনি: অনুভূতিপ্রবণ, মিশুক, স্নেহপরায়ণ ও সৃজনশীল। সুকুমারবৃত্তির প্রতি রয়েছে আপনার দুর্নিবার আকর্ষণ। রোমাঞ্চ, ভ্রমণ ও বৈচিত্র্যের মাঝে নিজেকে হারিয়ে ফেলতে চান। পোশাক রং ও শিল্পকর্ম আপনার মানকে গভীরভাবে প্রভাবিত করে। আপনার ইনটুইশন প্রখর। যেকোন সংকট ও জটিলতায় ইনটুইশনই বলে দেয় আপনাকে কি করতে হবে। জরুরি অবস্থায় আপনার চরিত্রের দৃঢ়তা অনেককেই তাক লাগিয়ে দিতে পারে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: মহাত্মা গান্ধী, লালবাহাদুর শাস্ত্রী, ফিল্ড মার্শাল ভন হিনডেনবার্গ, কথাশিল্পী গ্রাহাম গ্রীন, প্রকৌশলী চার্লস স্ট্রেক রেপার, সেনানায়ক ফার্ডিন্যান্ডফচ, চলচ্চিত্র পরিচালক তপন সিংহ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল\ কোন জমি বেচা-কেনার ব্যাপারে ঝামেলা দেখা দিতে পারে। চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিন। প্রয়োজনবোধে কিছুটা সময় বাড়িয়ে নেয়ার চেষ্টা করুন। চাকরিস্থলে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। ঠাণ্ডা মাথায় পরিস্থিতির মোকাবিলা করুন। রোমাঞ্চ ও বিনোদন শুভ। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে\ রাজনীতিবিদদের জন্য কর্মপরিবেশ অনুকূল থাকবে। জনসংযোগে সাফল্য আসতে পারে। সুনাম ও সাফল্যের সম্ভাবনা আছে। বেকারদের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হতে পারে। চাকরির ইন্টারভিউতে ভালো করবেন। প্রাপ্ত তথ্য কাজে লাগাতে চেষ্টা করুন। মিথুন রাশি ২১ মে-২০ জুন\ চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। বদলি ও অন্য কোন ধরনের পরিবর্তনের সম্মুখীন হতে পারেন। শরীর-স্বাস্থ্যের দিকে নজর রাখুন। অসুখ-বিসুখকে অবহেলা করা ঠিক হবে না। নতুন কোন ব্যবসার চেষ্টা আজ না করলেই ভালো করবেন। এ ধরনের চেষ্টা বাধাগ্রস্ত হতে পারে। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই\ দিনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ বলা যায়। প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যের সহযোগিতা আশা করতে পারেন। বেকারদের কর্মসংস্থানের সম্ভাবনা আছে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। পদস্থ প্রভাবশালীদের আনুকূল্য পাওয়ার সম্ভাবনা আছে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ কোন সূত্র থেকে অর্থাগম হতে পারে। আয় বৃদ্ধি পেলেও সঞ্চয় না হওয়ার সম্ভাবনা বেশি। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। উচ্চশিক্ষার ইচ্ছা কিছুটা অগ্রগতি হতে পারে। উচ্চশিক্ষার্থে বিদেশ যাওয়ার প্রচেষ্টায় আশার আলো দেখতে পারেন। যোগাযোগ শুভ। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ শিল্পপতিদের জন্য দিনটি শুভ নয়। অনাকাঙ্ক্ষিত কোন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। ধৈর্য ও সহিষ্ণুতার সাথে পরিস্থিতির মোকাবিলা করুন। পরিস্থিতি মোকাবিলায় কোনো নেতার সহযোগিতা পাবেন। আজ কোন ঝুঁকি নেবেন না। আবেগ প্রসূত সিদ্ধান্ত ক্ষতির কারণ হতে পারে। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। দৈনন্দিন কাজকর্মে অগ্রগতি আশা করা যায়। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল নাও থাকতে পারে। কোন সন্তানের ব্যাপারে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। চাকরিস্থলে দায়িত্ব বৃদ্ধি পাবার সম্ভাবনা আছে। পরিশ্রমও বৃদ্ধি পাবে। আজ কোন ঝুঁকি না নিলেই ভালো করবেন। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ কোন আত্মীয় সম্পত্তি পাওয়ার সম্ভাবনা আছে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। সামান্য ব্যাপারে বিচলিত হওয়া ঠিক হবে না। ধৈর্য ও সহিষ্ণুতার সাথে কাজ করুন। যাত্রা ও যোগাযোগ শুভ। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ পারিবারিক শান্তি বজায় থাকবে। অংশীদারি ব্যবসায় সুফল পেতে পারেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করাই ভালো। কাজকর্মে মন বসানো কঠিন হবে। আজ কোন দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। কল-কারখানায় সতর্কভাবে কাজ করুন। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ চাকরিজীবীদের জন্য দিনটি খুব একটা শুভ নাও হতে পারে। কোন ধরনের সমস্যার উদ্ভব হতে পারে। সহকর্মীদের সহযোগিতা লাভ কঠিন হবে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। মাথা ঠাণ্ডা রেখে কাজ করুন। রোমান্টিক যোগাযোগ শুভ। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ পারিবারিক শান্তি বজায় থাকবে। দাম্পত্য বুল বুঝাবুঝির অবসান হতে পারে। চাকরিজীবীদের কর্মপরিবেশ অনুকূল থাকবে। দক্ষতার ও যোগ্যতার স্বীকৃতি পেতে পারেন। মনের কোন আশা পূরণ হবার সম্ভাবনা আছে। প্রবাস আনন্দদায়ক হতে পারে। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ কর্মপরিবেশ অনুকূল থাকবে। ধৈর্য ও সহিষ্ণুতার সাথে কাজকর্ম এগিয়ে নেয়ার চেষ্টা করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগে সাফল্য আসতে পারে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিতে পারেন। রোমান্টিক যোগাযোগ শুভ।