গাছের ডালে নানান পাখি মেললো ডানা সুখে,
খুকুর পায়ে নূপুর বাজে, রাঙা হাসি মুখে।
রঙ-বেরঙের ফুল ফোটে এই সবুজ শ্যামল দেশে
ভোর বিহানের মিষ্টি ছবি রঙবাহারি বেশে।
পাখি ডাকে হাজার সুরে লেজ দুলিয়ে তার,
ভোরের আলোয় ঝলোমলো পদ্মদীঘির পাড়।
ধানের ক্ষেতে সবুজ ঢেউয়ে মৌ মৌ তার ঘ্রাণ,
ঝিরিঝিরি মুক্ত হাওয়ায় জুড়িয়ে যায় প্রাণ।
এই স্বদেশের মায়ার ছবি যত্নে বুকে রাখা,
চোখের পাতায় তার শতরূপ পলকে হয় আঁকা।
