আমি

আপডেট : ০১ অক্টোবর ২০১৩, ১৮:২৭
আমি ছড়ার দেশের মানুষ আমি উড়াই ছড়ার ফানুষ আমি জীবন থেকে শিখতে আমি ছড়া লিখতে লিখতে আমি ছড়ার মানুষ হই আমি ছড়ার কথা কই। আমি ছড়ার দেশে ঘুড়ি আমি ছড়ার সঙ্গে উড়ি আমি উড়তে উড়তে উঠি আমি সূর্য হয়ে ফুটি আমি আকাশ পথের মই আমি ছড়ার কথা কই।