পুতুল বিয়ের সই

আপডেট : ০১ অক্টোবর ২০১৩, ১৮:২৭
আসবে আমার পুতুল বিয়ের সই খেতে দেবো কলা পাতায় দই। পুকুর ঘাটে খেলব পানি থৈ সবাই মিলে ধরব মাছ কৈ। সবাই পাবে গোলাপ-জবা ফুল গাছ থেকে পেড়ে দেবো কুল। সই যে আমার মনের মত— গল্প হবে কত শত।